বাংলাদেশ

চ্যানেল আইয়ের কানাডা প্রতিনিধির পিতার ইন্তেকাল

A man in a suit standing outdoors with a river and greenery in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

A man in formal attire standing outdoors with a river and lush greenery behind him. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের পিতা এবং রাজবাড়ী জেলার প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আজ ১৪ মার্চ দুপুর ১২টায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার মৃত্যুর খবরে কানাডার ক্যালগেরি কমিউনিটি এবং রাজবাড়ী জেলায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়:ইন্তেকালকানাডা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…