চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিপস্টিক মেখে উদযাপনের গল্প শোনালেন সানজিদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট- সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে সব বিভাগে উড়িয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন করেছিলেন হ্যাটট্রিক। সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এসেছিল গোল করার পর মেয়েদের লিপস্টিক মেখে উদযাপন।

গোলের পর ফুটবলাররা ফটোগ্রাফারদের সামনে এসে ঠোঁটের কাছে আঙুল নিয়ে লিপস্টিকের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করান। সানজিদা-মানসুরাদের এমন উদযাপন বেশ আলোড়ন তুলেছিল।

বুধবার চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সাফজয়ী বীরকন্যারা। দুপুর ১২টার কিছু আগে শিরোপাজয়ী দল জড়ো হয়েছিল চ্যানেল আই ভবনে। ফুলের চাদর পেরিয়ে, সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজন শেষে জমে আড্ডার আসর। সেখানেই মনের দুয়ার খুলে দেন সানজিদা। শোনান লিপস্টিক কাহিনীও।

লাল-সবুজদের ২১ বর্ষী রাইট উইং লিপস্টিক-উদযাপনের গল্পের পেছনের ঘটনা নিয়ে বললেন, ৮ গোলের বড় জয় পাওয়া সেই ম্যাচটি ঘিরে ছিল একজনের বিশেষ পরিকল্পনা।

‘আমরা যখন সেমিফাইনালে উঠেছি, তখন মারিয়া (মান্ডা) এই পরিকল্পনা করেছিল। তার পরিকল্পনা ছিল, যদি আমাদের ফাইনালে খেলা নিশ্চিত হয়, তাহলে মাঠে লিপস্টিক মেখে নামবো।’

‘যখন সেমিতে ভুটানের বিপক্ষে ৪ গোল দেই, তখন লিপস্টিক মেখে উদযাপন করি। পরে তো আমরা তাদের বিপক্ষে আরও ৪টা গোল দিয়েছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টসসানজিদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT