চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী ‘বঙ্গমাতা’ শুরু করেছিলেন বলেই আমরা এখানে: আঁখি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

লাল-সবুজ মেয়েদের জাতীয় দল গোল উৎসবে মেতে ওঠার পাশাপাশি নিজেদের জাল অক্ষত রাখাকেও ধারাবাহিক বানিয়ে ফেলেছে। সাফে অপরাজিত চ্যাম্পিয়নদের আক্রমণ ও মধ্যমাঠের পাশাপাশি রক্ষণও ছিল বেশ শক্তিশালী।

গোলরক্ষক রূপনা চাকমার সামনে রক্ষণে দুর্ভেদ্য হয়ে দাঁড়িয়ে থেকেছেন যারা, আঁখি খাতুন তাদের অন্যতম। আক্রমণ গড়ে তুলে স্ট্রাইকারদের বল যোগান দেয়ার পাশাপাশি প্রতিপক্ষ বাংলাদেশের বিপজ্জনক সীমানায় বল নিয়ে ঢোকার আগেই তাদের রুখে দেয়ার কাজটা দারুণভাবে সামলেছেন।

১৯ বর্ষী সেন্টার ব্যাক আঁখি দল হয়ে ওঠার প্রকৃত কারণটি নিজ মুখেই বললেন। বুধবার চ্যানেল আইতে ফুটবলের বীরকন্যাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সাফল্যের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা স্মরণ করেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এদিনই চ্যানেল আইয়ের অনুষ্ঠানে আঁখি বললেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গমাতা শুরু করেছিলেন বলেই আমরা আজ এ জায়গায় আছি।’

বঙ্গমাতা টুর্নামেন্ট হল মেয়েদের আন্তঃস্কুল ফুটবল আসর। যেখানে অংশ নেয় দেশের হাজারো শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল দল। নারী ফুটবলার তুলে আনার অন্যতম এ আয়োজনের কথাই স্মরণ করিয়ে দিলেন আঁখি।

চার-পাঁচ বছর আগে হংকংয়ে হওয়া জকি কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেবার দল দেশে ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি চ্যানেল আই কার্যালয়ে এসেছিল। সেই স্মৃতি আঁখির কাছে এখনো টাটকা। বললেন, ‘যখন আমরা অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন হয়েছিলাম, চ্যানেল আইতে এসেছিলাম।’

Reneta

সাফল্য অর্জনে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার ভেতর দিয়ে দলের সবাইকে যেতে হয়েছে, জানালেন আঁখি- ‘যখন কেউ ঘুম থেকে উঠত না, তখন আমরা অনুশীলনে যেতাম। দেশবাসীকে ভালো ফল দিতে পেরে আমরা আনন্দিত। দেশে আসার পর দেশবাসীর এতো সম্মান পাবো, আশা করি নাই।’

‘ভালো একটা ফল দিতে পেরে আমরা সবাই আনন্দিত। দেশবাসী এতো ভালোবাসা দেবেন, এতো সম্মান দেবেন, এটা আমাদের জানা ছিল না। আমরা এটা অব্যাহত রাখার চেষ্টা করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁখিচ্যানেল আইপ্রধানমন্ত্রীবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT