চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে দেশের প্রেক্ষাগৃহে ‘চন্দ্রাবতী কথা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২১
বিনোদন
A A

অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বাংলা সাহিত্যের কিংবদন্তী নারী কবির জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’।

শুক্রবার দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড’ এর নিবেদনে এন রাশেদ চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি!

সরকারি অনুদানে নির্মিত ‘চন্দ্রাবতী কথা’ দর্শক দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত স্কয়ার), যমুনা ব্লকবাস্টার সিনেমাস এবং সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) এ।

সম্প্রতি স্টার সিনেপ্লেক্স এ হয়ে গেলো ‘চন্দ্রাবতী কথা’র প্রিমিয়ার শো

এরমধ্যে স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা সিটিতে রয়েছে দুটি শো। একটি দুপুর ২টা ৩৫ মিনিটে এবং অন্যটি রাত ৮টায়। এছাড়া সীমান্ত স্কয়ারে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা এবং বিকেল পৌনে ৬টায় সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের বেশি নাটকীয় এবং একইসঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন।

ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত ‘চন্দ্রাবতী কথা’ দেখতে দর্শক আগ্রহী হবেন, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

Reneta

সিনেমাটি চন্দ্রাবতীর সারাজীবনের একটি গল্প, তাই এর পরিধিও বড়। চন্দ্রাবতীর জীবন দেখানোর সাথে সাথে সিনেমায় ওই সময়ের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং পারফর্মেন্স স্টাইলও উঠে এসেছে বলে জানিয়েছেন নির্মাতা এন রাশেদ চৌধুরী।

‘চন্দ্রাবতী কথা’র বিশেষ প্রদর্শনীতে কলাকুশলীদের সাথে নির্মাতা এন রাশেদ চৌধুরী

চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে রিয়েল লোকেশনেই ছবির পুরো শুট করা হয়েছে। ছবিতে গ্রামের সাধারণ মানুষেরাও অভিনয় করেছেন বলে জানান এন রাশেদ চৌধুরী। বিশেষ করে পালাকার বা বয়াতি-এরকম চরিত্রগুলোতে সেখানকার গ্রামের মানুষই অভিনয় করেছেন।

সেন্সর বোর্ডে প্রায় এক বছর সিনেমাটি আটকে থাকার পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ছাড়পত্র পায় এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’। এরআগে ২০১৯ এর নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের মাধ্যমে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর পৃথিবীর বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত হয় সিনেমাটি।

‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এছাড়া আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

ছবির সম্পাদনা ও শব্দ সংযোজনে ছিলেন যথাক্রমে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সম্পাদক শঙ্খ ও শব্দগ্রাহক সুকান্ত মজুমদার। এর কালার কারেকশন ও পোস্ট এর অন্যান্য কাজ হয়েছে কলকাতার চেরীপিক্স এ। ছবির সংগীতায়জনে ছিলেন কলকাতার খ্যাতনামা লোকংগীত শিল্পী সাত্যকি ব্যানার্জী। ‘চন্দ্রাবতী কথা’ সিনেমায় অনন্য এক বিচ্ছেদী ভাটিয়ালি গান গেয়েছেন স্থানীয় রামায়ণ-পালা শিল্পী শংকর।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স-এর প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’ ছবির টিভি ও অনলাইন সত্ব চ্যানেল আইয়ের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান পারভেজ মুরাদএন রাশেদ চৌধুরীকবিকিংবদন্তীগাজী রাকায়েতচন্দ্রাবতীচ্যানেল আইজয়ন্ত চট্টোপাধ্যায়জয়িতা মহলানবিশদোয়েল ম্যাশনওশাবা আহমেদনারী কবিমিতা রহমানলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT