চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে আরও বেশি সিনেমা হওয়া উচিত: চঞ্চল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
বিনোদন
A A

“চলচ্চিত্র নির্মিত হয় কয়েকটি দিক মাথায় রেখে। প্রচার বাণিজ্য যেমন জড়িত, তেমনি কিছু ছবি নির্মিত হয় শিল্পের জন্য। দর্শক দেখুক বা না দেখুক শিল্পের প্রতি দায় আছে বলে শিল্প চর্চা ও নির্মাণের প্রচেষ্টা থাকে। এর বাইরে কিছু ছবি নির্মিত হয় যেটা দায় ও আদর্শের জায়গা থাকে। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো দায় ও আদর্শের জায়গা থেকে নির্মিত হয়। তিনি যে মাপের মানুষ তাকে নিয়ে আরও বেশি সিনেমা হওয়া উচিত।”

কথাগুলো অভিনেতা চঞ্চল চৌধুরীর। সোমবার বিকেলে এফডিসিতে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসিক খোকা’ ছবির পোস্টার ও ৮ সেপ্টেম্বর মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে উপস্থিত থেকে চঞ্চল চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করতে আমাদের অনেক দায় আছে। কিন্তু সেটা পূরণ করতে পারিনি। এজন্য জাতির পিতার কাছে ক্ষমা প্রার্থনা করি। কারণ আমরা তাকে যথাযথভাবে সম্মান দিতে পারিনি।

চঞ্চল চৌধুরী বলেন, সম্প্রতি বহুল প্রচারিত ছবি যেটি হাজার কোটি টাকার বেশি লগ্নী উঠেছে। সেই ছবিটি অর্ধেকের বেশি দেখিনি বা দেখতে ইচ্ছে করেনি। ছবিটির নাম আর বললাম না। আমরা আসলে কিসের পিছনে ছুটছি? আমরা কি আদর্শের সঙ্গে আছি?

তিনি আরও বলেন, বাংলাদেশ ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর যে অবদান ও আদর্শ রেখে গেছেন সেগুলো কি আমরা নতুন প্রজন্মের মধ্যে পাই? হয়তো কারো বাবা মা এগুলো ধরে শেখান। কিন্তু সামগ্রিকভাবে তার আদর্শ আমাদের অভ্যাসে পরিণত হয়নি। যে মানুষটি শুধু নিজে নন, দেশের জন্য গোটা পরিবারের সবাইকে নিয়ে জীবন দিয়েছেন, তাকে গুরুত্ব দিন। হাজার কোটি ব্যবসা করা ছবিটিকে গুরুত্ব দেয়ার মত বঙ্গবন্ধুকে নিয়ে বানানো ছবির প্রতি গুরুত্ব দিন। তাকে নিয়ে ছবি নির্মিত হলে যদি আমরা গুরুত্ব না দেই তাহলে আমাদের দায় কোথায়? আমরা কিসের বাঙালি?

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে একাধিক ছবি নির্মিত হলেও নির্দিষ্টভাবে তার কৈশোরকাল উঠে আসেনি রুপালি পর্দায়। নির্মাতা মুশফিকুর রহমান গুলজার তুলে আনছেন মহান এই নেতার কৈশোরকাল। জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করলেন ‘দুঃসাহসী খোকা’।

Reneta

পরিচালক গুলজার জানান, সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি ৮ সেপ্টেম্বর ‘দুঃসাহসী খোকা’ সিনেমা হলে মুক্তি পাবে। ইতোমধ্যে এর সেন্সর হয়ে গেছে। যারা দেখেছেন সবাই প্রশংসা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খোকাচঞ্চল চৌধুরীবঙ্গবন্ধুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT