চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়েরা চলে যায়, মায়ের বাড়িটাই শুধু থেকে যায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

মা হারালেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ। বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী খায়রুন নাহারের।

বৃহস্পতিবার ভোরে শুভ’র মায়ের দাফনও সম্পন্ন হয়েছে৷ শুভ জানিয়েছেন, বাদ ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

মা হারানো শুভকে সমবেদনা জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে তার শোবিজ অঙ্গনের সহকর্মীরাও৷ অভিনেতা চঞ্চল চৌধুরী একটি ফেসবুক স্ট্যাটাসে শুভ’কে সমবেদনা জানান। চঞ্চলের যে লেখাতে ফুটে উঠে মায়ের সাথে

শুভ’র শেষ আশ্রয় ছিলো তার মা, এমনটা জানিয়ে চঞ্চল তার লেখায় বলেন, “বাবা-মা হারানোর কষ্ট যে কোন সন্তানের জন্যই পৃথিবীর গভীরতম বেদনার অভিজ্ঞতা। বলতে গেলে শুভ’র শেষ আশ্রয় ছিল ওর মা।”

তিনি আরো লিখেন, “খুব কাছ থেকে জানা শুভ এবং খালা আম্মার কুশল জানাটা বেশ কিছু দিনের অভ্যাস হয়ে গিয়েছিল আমার। শেষ কুশল সংবাদটা আর জানা হলো না।”

নিজের বাবা হারানোর কথা উল্লেখ করে শুভকে স্বান্তনা জানিয়ে চঞ্চল চৌধুরী আরো লিখেন, “এক বছর হয়ে গেল নিজের পিতা হারানোর কষ্টটা বুকে ছাঁই চাপা দিয়ে রাখি।মাঝে মাঝে কষ্টে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে….তবুও বেঁচে থাকি। তোকেও এই গভীরতম কষ্ট বুকে নিয়েই বাকী জীবনটা পার করতে হবে শুভ।
শোক আর সমবেদনা জানানো ছাড়া আর কিছু বলার নেইরে ভাই।”

Reneta

সত্য প্রয়াত মায়ের সাথে শুভ’র একটি স্থিরচিত্র দিয়ে সেই লেখাতে গুণী অভিনেতা চঞ্চল লিখেন, “মায়েরা চলে যায়,মায়ের বাড়িটাই শুধু থেকে যায়।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভচঞ্চল চৌধুরীপ্রয়াতমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাথে পারল না বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬

নায়ক পাচ্ছেন ১৫০ কোটি, নায়িকার মাত্র ১২ কোটি?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

কানাডায় অন্যথিয়েটার ও অন্যস্বর টরন্টোর বিশেষ প্রযোজনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT