চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি-রিয়াল-সিটির জয়, অঘটনের শিকার চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা পেয়েছে পিএসজি।

মঙ্গলবার রাতে পার্ক ডে প্রিন্সেসে হওয়া ‘এইচ’ গ্রুপের ম্যাচের অধিকাংশ সময় ফ্রেঞ্চ জায়ান্টরা আধিপত্য ধরে রেখেছিল। পিএসজি ১৫ শট নিয়েছিল, যার ভেতর ৬টি লক্ষ্যে রাখতে পেরেছিল। তুরিনের বুড়িরা ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে রাখে।

পঞ্চম মিনিটেই নেইমার-এমবাপের দারুণ বোঝাপড়ায় পিএসজি লিড পায়। ডি বক্সের খানিকটা বাইরে থেকে প্রতিপক্ষের দুই ফুটবলারের বাধা তোয়াক্কা না করে ডি-বক্সে বল বাড়ান নেইমার। দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকে পড়া এমবাপে ডান পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান।

Banglabid

২২ মিনিটের মাথায় আশরাফ হাকিমির পাসে বল পেয়ে ডান পায়ের নিচু শটে আবারো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।

বিরতির পর ৫৩ মিনিটে ফিলিপ কস্টিকের কর্নার কিক থেকে বল নিয়ে হেডে নিশানাভেদ করে জুভেন্টাসের হয়ে ব্যবধান কমান মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি।

এদিকে, ‘এফ’ গ্রুপের ম্যাচে স্কটিশ ক্লাব সেল্টিককে তাদের ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Reneta

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৫৬ মিনিটে এসে ডেডলক ভাঙেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। সতীর্থ ফেদেরিকো ভালভার্দে পাসে বল পেয়ে ডি বক্সে থাকা ভিনিসিয়াস ডান পায়ে লক্ষ্যভেদ করেন। চার মিনিট পর ডান পায়ের শটে স্কোরলাইন ২-০ করেন লুকা মড্রিচ।

খেলার ৭৭ মিনিটে দানি কারভাহালের বাড়ানো বল আদায় করে বাঁ পায়ের ফিনিশিংয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে ব্যবধান বাড়িয়ে নেন এডেন হ্যাজার্ড।

অপরদিকে, আর্লিং হালান্ডের জোড়া গোলের ম্যাচে সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ‘জি’ গ্রুপের ম্যাচের ২০ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাসে বল নিয়ে বাঁ পায়ে বল জালে পাঠিয়ে সিটিকে এগিয়ে দেন হালান্ড।

বিরতির পর ৫৮ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলোর কাছ থেকে বল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। নয় মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান হালান্ড।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ক্যান্সেলোর কর্নার কিক থেকে বল পাওয়া পর্তুগিজ ডিফেন্ডার রুবেন ডিয়াস ডান পায়ে নিশানাভেদ করে সেভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

‘ই’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নাম জাগরেবের কাছে ১-০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে চেলসি। ১৩ মিনিটে ব্রুনো পেটকোভিচের দ্রুত বাড়ানো বল আদায় করে ডান পায়ের কিকে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে লেফট উইঙ্গার মিসলাভ ওরসিচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানচেস্টার সিটিম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লঙ্কায় পুড়ে শঙ্কায় ভারত

পরবর্তী

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা মস্কোর

পরবর্তী
Gas pipeline control panel with gauges and valves in cold outdoor setting. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা মস্কোর

নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রথম ভাষণে হাসিমুখে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ভাষণে যা বললেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT