চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তির কোচ থাকা নিয়ে কেউ সন্দেহ করছে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ১৮, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

‘কোপা ডেল রে’ শিরোপা জিতলেও চলতি মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা ট্রফি হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে ধরাশায়ী হয়ে আসর থেকে বিদায় নিয়েছে। লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে তাতে কার্লো আনচেলত্তির গদি নড়ে যাওয়ার আলোচনা উঠছে। বার্নাব্যুতে তিনি দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কিনা এখন উচ্চকিত প্রশ্ন এটা।

২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের এটি সবচেয়ে বড় ব্যবধানে হার। লিভারপুলের কাছে শেষ ষোলোতে ১৪ বছর আগে ৪-০ গোলে হেরেছিল স্প্যানিশ জায়ান্ট দলটি।

১৯ মাস আগে রিয়ালের দায়িত্ব নেয়ার পর ৬২ বর্ষী ইতালিয়ান কোচ এপর্যন্ত খুব খারাপও করেননি। গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে। পরের মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের কোচ থাকা নিয়ে তাই প্রশ্ন তোলাই উচিৎ নয়, সেটি সাফ বলে দিলেন আনচেলত্তি।

‘আমার কোচ হিসেবে থাকা নিয়ে কেউ সন্দেহ করছে না। কারণ ক্লাব সভাপতি (পেরেজ) দুই সপ্তাহ আগেও ব্যাপারটায় পরিষ্কার ছিলেন। তাই কেউ সন্দেহ করছে না।’

গত ৬মে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ‘কোপা ডেল রে’ জিতেছে রিয়াল। পরে পেরেজ বলেছিলেন, ‘আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আর কিছু শুনতে চাই না। ক্লাবের সঙ্গে তার চুক্তি আছে এবং তাকে নিয়ে আমরা সন্তুষ্ট।’

২০২১-২২ মৌসুমে দ্বিতীয় দফায় রিয়ালের কোচ হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও আনচেলত্তির সাফল্যের পালকে যুক্ত হয়েছে স্প্যানিশ সুপারকোপা, কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ ট্রফি।

Reneta

ম্যানসিটির কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর রিয়াল কোচ বললেন, ‘আজ এই মুহূর্তে আমাকে মূল্যায়ন করতে বলা হলে সেটি অর্থবহ হবে না। এটা এমন এক পরাজয় যা ভীষণ কষ্টদায়ক। তবে ফুটবলে কখনো কখনো এমনটা হতে পারে।’

‘আপনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ পাবেন। তারা আপনার চেয়ে ভালো খেলে ফাইনাল ওঠার যোগ্যতা রাখে। আমাদের আরও শিক্ষা নিয়ে পরের মৌসুমে ভালো করতে হবে। পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের কথা ভাবতে হবে।’

এদিকে, কোচ হিসেবে আনচেলত্তির রিয়ালে থেকে যাওয়ার পক্ষে জোরাল কণ্ঠে কথা বলেছেন দলের দুই তারকা লুকা মদ্রিচ এবং ভিনিসিয়াস জুনিয়র।

গুরুর পক্ষে মদ্রিচ বলেছেন, ‘বস দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। দ্বিতীয়বার দায়িত্বে ফিরে তিনি সব আসরে ট্রফি জিতেছেন। গত বছরটা অর্জনের দিক থেকে ছিল অবিশ্বাস্য এক মৌসুম। বিশ্বকাপের আগ পর্যন্ত আমরা লা লিগায় খুব ভালো করেছিলাম। সবকিছুর জন্যই লড়াই করেছি। তারপর কিছু ম্যাচে আমাদের পরাজয় মানতে হয়েছে, যা আমরা আশা করিনি।’

ভিনিসিয়াস জুনিয়রের ভাষ্য, ‘অবশ্যই আনচেলত্তিকে দায়িত্ব চালিয়ে যেতে হবে। এটা একটি কঠিন দিন। আমাদের ম্যানসিটির বিপক্ষে হওয়া ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে, যাতে পরের মৌসুমে এমনটা আর না ঘটে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগপেরেজভিনিসিয়াসমদ্রিচম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩: ফাইনাল মহারণ শনিবার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৮

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT