চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নকে উড়িয়ে সেমির পথে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ পূর্বাহ্ন ১২, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে উড়িয়েছে ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। বুন্দেসলিগা ও প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট দলের লড়াইয়ের রাতে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে প্রথম গোল করেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। 

ইতিহাদ স্টেডিয়ামে লড়াইটা জমেছিল বেশ। শেষ হাসিটা ম্যানসিটির। সিটিজেনদের গোল তিনটি করেছেন রদ্রি, বের্নার্দো সিলভা ও আর্লিং হালান্ড। এ জয়ে সেমিফাইনালের দৌঁড়ে অনেকটাই এগিয়ে ম্যানসিটি। ২০ এপ্রিল বায়ার্নের মাঠে ফিরতি লেগে দুই গোলে হারলেও সেমি নিশ্চিত হবে প্রিমিয়ার লিগ জায়ান্টদের।

ঘরের মাঠে শুরুর দিকে স্বাগতিকদের ভালোই চেপে ধরেছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচজুড়ে বল দখলেও দাপট ছিল বুন্দেসলিগা জায়ান্টদের। একের পর এক আক্রমণ করে অবশ্য পাচ্ছিল না গোলের দেখা। ২৭ মিনিটে ফিরতি আক্রমণে গোল হজম করতে হয় জামার্ন ক্লাবটির। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করে ম্যানসিটিকে এগিয়ে নেন রদ্রি। চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে এটিই প্রথম গোল স্প্যানিশ মিডফিল্ডারের। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই জমজমাট হলেও প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে বায়ার্নকে চেপে ধরে সিটি। একের পর এক আক্রমণে ৭০ মিনিটে মেলে দ্বিতীয় গোলের দেখা। হালান্ডের পাস থেকে হেডে গোল করেন বের্নার্দো সিলভা। ব্যবধান বাড়াতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি সিটিজেনদের। ৭৫ মিনিটে তৃতীয় গোলটি করেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে সিটির হয়ে নরওয়ে ফরোয়ার্ডের ১১তম গোল এটি।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে সিটি রক্ষণ পরাস্ত করতে পারেনি বায়ার্ন মিউনিখ। বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল আদায় সম্ভব হয়নি। সিটিও পারেনি ব্যবধান বড় করতে। ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

Jui  Banner Campaign
ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগবায়ার্নবুন্দেসলিগাম্যানসিটিরদ্রিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT