নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ। নিশ্চিত হয়েছে কোন ১৬ দল খেলবে শেষ ষোলোতে। লিগ পর্বের ৯ থেকে ২৪তম স্থানে থাকা ক্লাবগুলো দুই লেগ মিলিয়ে প্লে-অফ শেষ করেছে। ৮ দল প্লে-অফ থেকে নকাউট পর্বে এবং ৮ দলের আসর শেষ হয়েছে গেছে এবারের জন্য।
মঙ্গলবার রাতে নিউক্যাসল ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, বোডো/গ্লিমট এবং বুধবার রাতে রিয়াল মাদ্রিদের, পিএসজি, আটালান্টা, গ্যালাতাসারে শেষ ষোলো নিশ্চিত করে। লিগ পর্বে শীর্ষ আটে থাকা দল গুলো সরাসরি টিকিট কেটেছে শেষ ষোলোতে, যাদের মধ্যে আছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন এবং ম্যানচেস্টার সিটি।
শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। এ ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে কে কার প্রতিপক্ষ হবে। এর আগে সরাসরি নকাউটে পৌছান দল গুলোর মধ্যে প্লট ভাগ করা হয়েছে র্যাঙ্কিং অনুযায়ী। দলগুলোকে জোড়ায় ভাগ করা হয়েছে। সে ক্ষেত্রে প্লে-অফ খেলে আসা প্রতিটি দলের সম্ভাব্য দুটি করে প্রতিপক্ষ রয়েছে। যেসব দল সরাসরি লিগপর্ব থেকে নকাউটে জায়গা করে নিয়েছে, তারা শেষ ষোলোতে ঘরের মাঠে তাদের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে।
মার্চের ১০ এবং ১১ তারিখ শেষ ষোলোর প্রথম লেগ এবং ১৭ এবং১৮ তারিখ দ্বিতীয় লেগ। এপ্রিলের ৭ ও ৮ তারিখ কোয়ার্টারের প্রথম এবং ১৪, ১৫ তারিখ দ্বিতীয় লেগ। সেমিফাইনালের প্রথম লেগ এপ্রিলের ২৮, ২৯ তারিখ এবং দ্বিতীয় লেগ ৫অ ৬ তারিখ। চ্যাম্পিয়ন লিগের ফাইনালের মঞ্চ বসবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে, মে মাসের ৩০ তারিখ।
এক নজরে কে কার প্রতিপক্ষ হতে পারে-
আর্সেনাল/বায়ার্ন মিউনিখ বনাম আটালান্টা/বেয়ার লেভারকুসেন
ম্যানচেস্টার সিটি/স্পোর্টিং লিসবন বনাম বোদো/গ্লিমট/রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা/চেলসি বনাম পিএসজি/নিউক্যাসল
লিভারপুল/টটেনহ্যাম বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ/গালাতাসারাই







