চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কির জোড়া গোলে বাঁচল বার্সা, ৬ মিনিটে সালাহর হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের কাছে হারলে এবং ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ড্র করলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে যেতো বার্সেলোনা। এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েই ইন্টারের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামে জাভি হার্নান্দেজের দল। নিশ্চিত হারতে বসা ম্যাচে রবার্ট লেভান্ডোভস্কির শেষদিকের জোড়া গোলে অল্পের জন্য পরাজয়ের হাত থেকে বার্সা রক্ষা পেয়েছে। একইসঙ্গে এখনো আসরে তারা টিকে রয়েছে। 

বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। একই গ্রুপের আরেক খেলায় ভিক্টোরিয়া প্লাজেনের সঙ্গে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

গ্রুপ অব ডেথ থেকে নকআউট পর্বে খেলা নিশ্চিত করা বায়ার্ন ৪ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ৭ পয়েন্ট নিয়ে ইন্টার দ্বিতীয় ও ৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তৃতীয় স্থানে আছে। আসর থেকে বাদ পড়ে যাওয়া প্লাজেন সব ম্যাচ হারায় পয়েন্টের খাতা খোলেনি।

ন্যু ক্যাম্পে হওয়া ম্যাচের ৪০ মিনিটে সের্গেই রবের্তোর পাসে বল পেয়ে পোস্টের একদম কাছ থেকে বাঁ পায়ে লক্ষ্যভেদ করে শুরুতে বার্সাকে লিড এনে দেন উসমানে ডেম্বেলে।

বিরতির পর ৫০ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির ক্রসে বল পেয়ে বাঁ পায়ের উঁচু শটে নিকোলো বারেলা গোল করে সমতা টানেন।

এরপর ৬৩ মিনিটে হাকান চালহানোগ্লুর অ্যাসিস্টে বল নিয়ে লাউতারো মার্টিনেজের নিশানাভেদে ইন্টার এগিয়ে যায়।

Reneta

খেলার ৮২ মিনিটে লেভান্ডোভস্কি গোল করে বার্সার আশা টিকিয়ে রাখেন। তবে সেই আশায় গুঁড়েবালি দিয়েই ফেলেছিলেন রবিন গোসেনস। সতীর্থ লাউতারোর বাড়ানো বল নিয়ে বল জালে জড়িয়ে তিনি স্কোরলাইন করেন ৩-২।

চ্যাম্পিয়ন্স লিগের বিদায়ের দ্বারপ্রান্তে চলে যাওয়া বার্সেলোনার ত্রাণকর্তা হয়ে আসেন লেভান্ডোভস্কি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এরিক গার্সিয়ার ক্রসে বল পেয়ে সাবেক পোলিশ তারকা স্ট্রাইকার হেডে গোল করলে বার্সা ড্র নিয়ে মাঠ ছাড়ে।

ভিক্টোরিয়া প্লাজেনের মাঠে তাদের বিপক্ষে খেলার ১০ মিনিটে বায়ার্নকে লিড এনে দেন সাদিও মানে। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। এরপর ২৫ ও ৩৫ মিনিটে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৪-০ করেন লিওন গোরেটজকা।বিরতির পর প্লাজেন দুই গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না। সহজেই শেষ ষোলোর টিকিট কাটে বুন্দেস লিগার শিরোপাধারীরা।

‘সি’ গ্রুপের ম্যাচে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে গোল উৎসবে মেতে ৭-১ ব্যবধানের বড় জয় পেয়েছে লিভারপুল। মাত্র ৬ মিনিট ১২ সেকেন্ডের ব্যবধানে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে তিন গোলের রেকর্ড গড়েছেন মোহাম্মাদ সালাহ। ৭৫ থেকে ৮১ মিনিটের মধ্যে মিশরীয় স্ট্রাইকার হ্যাটট্রিক পূর্ণ করেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো করেন জোড়া গোল। একটি করে গোল করেন ডারউইন নুনেজ ও হার্ভে ইলিয়ট।

একই গ্রুপের আরেক খেলায় ডাচ জায়ান্ট আয়াক্সকে ৪-২ গোলে হারিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে নাপোলি। সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি টানা ৪ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে।

৪ ম্যাচে নাপোলির পয়েন্ট ১২, লিভারপুলের ৯। আয়াক্স ৪ পয়েন্ট নিয়ে রয়েছে খাদের কিনারায়। কোনো পয়েন্ট না পাওয়া রেঞ্জার্সের বিদায় আগেই নিশ্চিত হয়েছে।

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাব ব্রুগে। বেলজিয়ান ক্লাবটি এবারের আসরে ‘বি’ গ্রুপে অপরাজিত আছে। একই গ্রুপের আরেক খেলায় লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়েছে পোর্তো।

৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে ক্লাব ব্রুগে টেবিলে সবার উপরে, ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পোর্তো। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা অ্যাটলেটিকো ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। তলানিতে থাকা লেভারকুসেনের পয়েন্ট ৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনাপোলিবায়ার্ন মিউনিখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT