চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন রিয়ার অ্যাডমিরাল সোহায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
বাংলাদেশ
A A

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ঈদুল ফিতরে পর তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।

বুধবার ১২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সই করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ্ আরিফ মোহাম্মদ।

একই আদেশে চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহানকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অপর দিকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে নিয়োগ দেওয়া হয়েছে।

Banglabid

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারী ১৯৮৮ সালে কমিশন লাভ করেন। দীর্ঘ চাকুরী জীবনে তিনি নৌবাহিনীর জাহাজ, ঘাটি ও সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া, তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অত্যন্ত কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে নৌবাহিনীর এনইউপি পদক লাভ করেন। তিনি সততার সাথে অসামান্য সেবা ও অবদান রাখায় রাষ্ঠীয় শুদ্ধাচার পদক ও নৌ প্রদানের প্রশংসা পদক অর্জন করেন।

তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের ফ্যাকালটি (ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর) হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

Reneta

রিয়ার এডমিরাল এম সোহায়েল এলিট ফোর্স র‍্যাব-এর সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় গণমাধ্যমে বেশ প্রাণবন্ত ছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যাপক অবদান রাখেন। তার অসামান্য অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত করা হয়।

তিনি ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরোতে (আইএবি) কর্নেল জিএস হিসাবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নৌ সদর দপ্তরে পরিচালক সাবমেরিন হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।

গত বছরের ২২ ফেব্রুয়ারি সকালে নৌসদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাকে রিয়ার অ্যাডমিরাল র‍্যাঙ্ক ও ব্যাজ পড়িয়ে দেওয়া হয়। এরপর ২৭ ফেব্রুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তিনি। আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান মোহাম্মদ সোহায়েল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুরাসকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিস এফসি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT