চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক সমিতির তোপের মুখে চবি ভিসির গোপনে কার্যালয় ত্যাগ

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৬:৩০ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্ল্যানিং কমিটির সিদ্ধান্তকে অমান্য করে গঠিত নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক সমিতির তোপের মুখে পড়ে উপাচার্য শিরীণ আখতার গোপনে তার কার্যালয় ত্যাগ করেন।

১৭ ডিসেম্বর রোববার বেলা বারোটায় উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেন চবি শিক্ষক সমিতির সদস্যরা।

জানা গেছে, চবি শিক্ষক সমিতি সেখানে উপাচার্য বরাবর বাংলা বিভাগ ও আইন অনুষদে নীতিবহির্ভূত নিয়োগ বাতিলের দাবিতে একটি স্মারকলিপি পেশ করেন।  সেসময় উপাচার্য শিরীণ আখতার স্মারকলিপিটি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীকে পড়ে শোনাতে বলেন। স্মারকলিপি পাঠের এক পর্যায়ে উপাচার্য উত্তেজিত হয়ে পড়েন। সেসময় দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত সাংবাদিকদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বললে শিক্ষক সমিতির নেতারা তার প্রতিবাদ জানান।  সেসময় উপাচার্য  শিক্ষক সমিতির সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে সেই কক্ষ ত্যাগ করেন। পরে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়ে চবি শিক্ষক সমিতি উপাচার্যের কার্যালয়ে অবস্থান শুরু করলে আনুমানিক বিকেল সোয়া পাঁচটায় গোপনে কার্যালয় ত্যাগ করেন শিরীণ আখতার।

এই বিষয়ে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, যতক্ষণ পর্যন্ত এই রীতি বহির্ভূত নিয়োগ বাতিলের সিদ্ধান্ত না হচ্ছে, আমরা এখানেই অবস্থান করব।

এইদিকে, আইন অনুষদের দুইজন প্রভাষকের জন্য নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষক সমিতির অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। সরেজমিনে দেখা যায়, প্রায় সন্ধ্যা ছয়টা বেজে গেলেও নিয়োগ প্রার্থীদের কার্যালয়ে অপেক্ষা করতে বলছে প্রশাসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT