চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের সমর্থনে ‘দারাজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

বাণিজ্য মন্ত্রণালয়ের ‘সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমে’র (সিসিএমএস) উদ্বোধনে প্রথম ই-কর্মাস প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে যোগ দিল দেশের র্শীষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের লক্ষ্য অনুযায়ী, ই-কর্মাস প্রতারণা রোধ করে ডিজিটাল বাংলাদেশকে র্স্মাট বাংলাদেশে রূপান্তর করার প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এ বিষয়ে এটুআই (একসেস টু ইনফরমেশন) এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, বাংলাদেশে ই-কমার্স পলিসি বাস্তবায়নে সিসিএমএস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একদম শুরু থেকে দেশের বৃহত্তম মার্কেটপ্লেস দারাজ সিসিএমএস এর সাথেই আছে। এজন্য আমরা দারাজকে ধন্যবাদ জানাই।

দারাজ বাংলাদেশ-কর্পোরেট এফেয়ারসের স্টেকহোল্ডার রিলেশনস হেড মো. সামসুল ইসলাম মাসুদ বলেন, দারাজ বরাবরই সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। ডিবিআইডি নীতিমালা তৈরির ক্ষেত্রেও প্রথম থেকেই দারাজের সমর্থন ছিল, এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম হিসাবে দারাজ শুরুতেই নিবন্ধিত হয় যা দারাজের ওয়েবসাইট ও অ্যাপে দৃশ্যমান। আমরা সব সময় নীতিমালা মেনে কাজ করার চেষ্টা করি, তাই ই-কমার্স প্রতারণা রোধ এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সিসিএমএস এর অংশ হতে পেরে আমরা গর্বিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল এ এইচ এম শফিকুজ্জামান, ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম বিভাগের ডিরেক্টর মোহাম্মদ বদিউজ্জামান দিদার, এফবিসিসিআই ডিরেক্টর সৈয়দ আলমাস কবীর এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত দারাজ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। দারাজ বিশ্বের মানসম্পন্ন মার্কেটপ্লেস প্রযুক্তির মাধ্যমে ১ লাখের বেশি সেলারের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি সেলারদের এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল ৫০ কোটি গ্রাহকের সাথে যুক্ত করতে কাজ করে যাচ্ছে দারাজ। দারাজ এক্সপ্রেসের মাধ্যমে ব্র্যান্ডটি বাজারের সবচেয়ে কার্যকরী ও ডিজিটালাইজড লজিস্টিকস অবকাঠামো পরিচালনা করছে। দারাজের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৫ কোটি ক্রেতা ও ব্যবসাকে সেবা প্রদান করা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই-কর্মাসএটুআইদারাজবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT