একাধিক নিলাম পদ্ধতির আওতায় দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ মার্চ) এই ডলারগুলো কেনা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এ ক্রয় সম্পন্ন হয়েছে।
এর ফলে ২০২৫–২৬ অর্থবছরে ২ মার্চ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

