চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতে বিজয় উৎসব ও বাংলাদেশ ব‌ইমেলা উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের বিজয় উৎসব ও দ্বিতীয় বাংলাদেশ ব‌ইমেলা পালিত হচ্ছে। অনুষ্ঠানে পঁচাত্তরটি স্টলজুড়ে বাংলাদেশের ব‌ই এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। 

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট‌ জেনারেল প্রাঙ্গণে শুরু হয় বাংলাদেশের বিজয় উৎসব ও দ্বিতীয় বাংলাদেশ ব‌ইমেলা। আয়োজন উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজরুল ইসলাম। কবি শিহাব শাহরিয়ার এবং কনস্যুলেটের বিজনেস কাউন্সিলর আশীষ কুমার সরকারের সঞ্চালনায় এর আগে স্বাগত বক্তৃতা করেন কনস্যুলার জেনারেল কবি বিএম জামাল হোসেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্টজনেরা যোগ দিয়েছেন। প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

আলোচনা করেন আবুধাবির শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাবিবুল হক খন্দকার, লেখক সাদাত হোসাইন ও কবি সজল আহমেদসহ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল আবৃত্তি দলীয় ও একক সঙ্গীত। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মোহাম্মদ আহ্কাম উল্লাহ্ এবং মীর মাসরুর জামান রনি।

মেলার আয়োজনে আরও ছিল কবি বিএম জামাল হোসেন এর ‘তাহার কথা খুব মনে পড়ে আজ’সহ বিভিন্ন লেখকের নতুন ব‌ইয়ের মোড়ক উন্মোচন এবং সাহিত্য আলোচনা। দুবাইয়ে বাংলাদেশের বিজয় উৎসব ও বাংলাদেশ ব‌ইমেলার এ আয়োজন বাংলাদেশের সংস্কৃতি ও জ্ঞানের প্রসারের চিত্র তুলে ধরার পাশাপাশি দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করছেন বিশিষ্টজনেরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলাবিজয় উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT