চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, ঢাকা
A A

‘হাসি ফুটুক সবার মুখে’ এই স্লোগান সামনে রেখে ভালোবাসা দিবসকে একটু ব্যতিক্রমভাবে পালন করতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে ‘হাসিমুখ ফাউন্ডেশন’।

রাজধানীর আফতাবনগরে আজ প্রায় ১৫০ জন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দিনটি পালন করে তারা।

এসময় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজনে পালন করা হয়। জাতীয় সংগীতের পর প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, ম্যাজিক শো সহ নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও নৈতিক কাজকর্ম নিয়ে তাদের মানুষিকতা তৈরির জন্য সচেতন করা হয় এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এছাড়াও অংশগ্রহণকারীদের শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন উপহার প্রদান করা হয়।

এই বিষয়ে হাসিমুখের সমন্বয়ক আশিক বিন আমির জানান, প্রতিবছর ভালোবাসা দিবস উপলক্ষে হাসিমুখের এই আয়োজনের জন্য এখানকার বাচ্চারা অপেক্ষা করে। শিশুরা সারাদিন আনন্দে কাটায় এবং অনেক কিছু শিখতে পারে। প্রতিবছর আমরা এই আয়োজন পালন করবো এবং অন্যদের উদ্দেশ্যে বলবো, সবাই যদি এরকম উৎসবের দিনগুলোতে ভিন্ন কিছু আয়োজন করে তবে একদিনের জন্য হলেও অনাহারির মুখে ভালো খাবার উঠবে।

উল্লেখ্য, কয়েকজন বন্ধু মিলে ২০১৭ সালে নিজেদের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের খাবার বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিমুখ ফাউন্ডেশন’। ফাউন্ডেশনটি দেশের অনগ্রসর ও সুবিধা-বঞ্চিত দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য কর্মমুখী কল্যাণকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে কাজ করে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভালোবাসা দিবসসুবিধাবঞ্চিত শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT