চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো আয়োজনে ‘কুকিং অ্যাসোসিয়েশন’র এক যুগ উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের নামকরা রন্ধনশিল্পীদের উদ্যোগে ‘কুকিং অ্যাসোসিয়েশন’ হাঁটি হাঁটি করে ১২ বছরে পা দিয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে সংগঠনের এক যুগ।

‘রান্না শিখুন-আত্মনির্ভশীল হন’ এ প্রতিপাদ্যে রান্নাকে এক শিল্প হিসেবে গড়ে তুলতে আজ থেকে ১১ বছর আগে শুরু হয়েছিল কুকিং অ্যাসোসিয়েশন। পুষ্টিযুক্ত খাবার তৈরি করে আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা ও রন্ধনশিল্পী তৈরিতে কাজ করেছে এ অ্যাসোসিয়েশন।

এক যুগ পূর্তি উপলক্ষ্যে কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী বলেন, নারীদের স্বাবলম্বী করার এক স্বপ্ন নিয়েই যাত্রা করা কুকিং অ্যাসোসিয়েশন আগামীতে স্বল্প আয়ের নারীদের নিয়ে বেশি কাজ করবে।

অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, রান্নাকে বড় একটি প্লাটফর্মে নিয়ে যেতে কুকিং অ্যাসোসিয়েশনের অবদান অনস্বীকার্য।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে কুকিং অ্যাসোসিয়েশনের ১২ বছর পূর্তি। এ আয়োজনে দেশের নামকরা রন্ধনশিল্পী, বিশিষ্টজন ও কুকিং অ্যাসোসিয়েশনের সদস্যরা ছিলেন।

রান্নাকে এগিয়ে নিতে কুকিং অ্যাসোসিয়েশনের নানা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, প্রাতিষ্ঠানিকভাবে রান্নাকে এগিয়ে নিতে কুকিং অ্যাসোসিয়েশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামীতে বাঙালী খাবারকে বিশ্বদরবারে পরিচিত করাতে এই প্রতিষ্ঠান আরও বেশি কাজ করবে।

Reneta

নানা প্রতিকূলতার মাঝে রান্নাকে শিল্পের কাতারে নিয়ে কাজ করে যাওয়া স্বপ্নবাজ দুই রন্ধন তারকা কেকা ফেরদৌসী ও মেহেরুন নেসা জানান, আগামীতে সমাজে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করবেন তারা।

১২ বছর পূর্তিতে রান্নাকে এগিয়ে নেওয়া ৪জন নারীকে ‘এক্সক্লসিভ অ্যাওয়ার্ড’ ও বিভিন্ন চ্যানেলে কুকিং প্রোগ্রামের পরিচালকসহ ৬০ জন রন্ধন শিল্পী ও নারী উদ্যোক্তাদের বিশেষ সম্মননা প্রদান করে কুকিং অ্যাসোসিয়েশন।

Jui  Banner Campaign
ট্যাগ: কুকিং অ্যাসোসিয়েশনকুকিং অ্যাসোসিয়েশনের এক যুগ উদযাপনকুকিং এসোসিয়েশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT