চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট কারচুপি-অনিয়ম বন্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে: সিইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, মানুষের ভোটের অধিকার হারানোর আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কারচুপিসহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জানুয়ারি) উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, ভোটের কার্যক্রম শুরু হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন শপথবদ্ধ। এর আগে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।

আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপির অভিযোগের পাশাপাশি প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কমিশন শুরু থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কথা বলে আসছে। এর অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে ইসি।

২০০৮ সালের ১ জানুয়ারি অথবা এর আগে জন্মগ্রহণকারী এবং বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্ত করা হবে। মৃতদের বাদ দিতে তথ্য সংগ্রহ করা হবে।

ভোটার তালিকা হালনাগাদে যেন ত্রুটি না হয়, সে বিষয়ে সতর্ক করেন নির্বাচন কমিশনাররা। তারা বলেন, সুষ্ঠু ভোটের জন্য স্বচ্ছ ভোটার তালিকা অপরিহার্য।

সিইসি বলেন, ভোটের নামে প্রহসন চায় না কমিশন। তবে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জনগণের সহযোগিতা চান তিনি।

Reneta

ভোট নিয়ে মানুষের অনীহা দূর করতে কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, ভোটার তালিকা স্বচ্ছতায় নাগরিকদেরও সচেতন হতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান নির্বাচন কমিশনারভোটার তালিকা হালনাগাদসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT