চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে বৈধ হচ্ছে ক্যাসিনো ও জুয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ন ১৩, জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A

থাইল্যান্ডের মন্ত্রিসভা একটি প্রস্তাবিত আইন অনুমোদন করেছে, যার মাধ্যমে দেশটিতে ক্যাসিনো এবং জুয়া বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি পর্যটন, কর্মসংস্থান এবং বিনিয়োগের উন্নতির লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেটংটর্ন শিনাওত্রা।

আজ (১৩ জানুয়ারি) সোমবার রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটর্ন শিনাওত্রা সাংবাদিকদের জানিয়েছেন, ক্যাসিনো ও জুয়া বৈধকরণ জনগণের সুরক্ষা নিশ্চিত করবে এবং রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি করবে।

থাইল্যান্ড সরকার বিনোদন কমপ্লেক্সে জুয়া খেলা অনুমোদন সংক্রান্ত এই আইনটি সংসদে প্রেরণ করবে। বর্তমানে থাইল্যান্ডে ক্যাসিনো এবং অধিকাংশ জুয়া অবৈধ। তবে ফুটবল বাজি এবং গোপন গেমিং কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়ে থাকে।

থাইল্যান্ডের পর্যটন খাত দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির একটি মূল চালিকা শক্তি। একাধিক থাই সরকার জুয়া বৈধকরণের এবং এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে যাতে অর্থনৈতিক বৃদ্ধির সুযোগ তৈরি হয়, তবে প্রতিবারই এটি বৌদ্ধধর্মী সংখ্যাগরিষ্ঠ সমাজের মধ্যে প্রতিরোধের সম্মুখীন হয়েছে।

ট্যাগ: ক্যাসিনোজুয়াথাইল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT