চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ মেগা ক্যাম্পেইনে পাঁচ হাজারের বেশি পুরস্কার বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১১, মে ২০২৩
বাংলাদেশ
A A
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশসেরা এমএফএস নগদের মেগা ক্যাম্পেইনে এখন পর্যন্ত শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটরসহ বিভিন্ন ধরনের ৫ হাজারের বেশি পণ্য বিজয়ীদের মাঝে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল খান, নুসরাত ফারিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ ও পার্সা ইভানার মতো তারকারাও নগদ-এর হয়ে পুরস্কার বিতরণ করেছেন।

চলমান মেগা ক্যাম্পেইনে প্রতিদিনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছে নগদ। গতকাল বুধবার ১০ মে নগদের প্রধান কার্যালয়ে বিভিন্ন পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ১৪ এপ্রিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল খান সেডান কার বিজয়ী অনুপ এলভিন অধিকারীর হাতে সেডান কার তুলে দেন। ১৭ এপ্রিল অভিনেত্রী নুসরাত ফারিয়া সিলেটের মোবাশ্বারা অর্নির হাতে রেফ্রিজারেটর তুলে দেন।

নগদে পেমেন্ট করে সেডান কার বিজয়ী অনুপ অধিকারী বলেন, ‘নগদ আমার জীবনের সব বদলে দিয়েছে। তাদের মাধ্যমে কেনাকাটা করে গাড়ি পেয়েছি, তামিম ভাইয়ের দেখা পেয়েছি এবং সবচেয়ে বড় কথা তারা আমার বাবার চিকিৎসা করিয়ে বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে।’

২৩ মার্চ থেকে শুরু হওয়া মেগা ক্যাম্পেইনের পুরস্কারের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫৬০টি বাইক, রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, ফোন ও ট্যাব বিতরণ করেছে নগদ। এ ছাড়া শপিংমলের বিজয়ীদের জন্য হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে ৩ হাজার ৩০০টি। পাশাপাশি কুরিয়ারের মাধ্যমে হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে ১ হাজার ৬৭৩টি। সব মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি পুরস্কার হস্তান্তর করেছে নগদ।

এ বিষয়ে নগদ-এর চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহ্মদ বলেন, ‘গ্রাহকের জন্য খুশির একটি উপলক্ষ্য হিসেবে এসেছে নগদ-এর মেগা ক্যাম্পেইন। দেশ জুড়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিনিই বিজয়ীদের কাছে পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত পুরস্কার।’

নগদ-এর মাধ্যমে নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব উপহার পাওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটার পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১০০ ভাগ বা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মেগা অফারের এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। মেগা অফারের জন্য শুধু একবারই যোগ্য হবেন। প্রতি ঘণ্টায় ১০ জন গ্রাহককে ক্যাশব্যাকটি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ক্যাশব্যাকটি পরবর্তী কার্যদিবসে গ্রাহকের ওয়ালেটে পৌঁছে যাবে। দিনের সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে ক্যাশব্যাক অফারটি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ অধ্যক্ষের মৃত্যু নিয়ে পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য

পরবর্তী

ঘূর্ণিঝড় মোখা: স্থগিত হতে পারে এসএসসি পরীক্ষা

পরবর্তী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: স্থগিত হতে পারে এসএসসি পরীক্ষা

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: বাঘারপাড়ার চার জনের রায় যেকোন দিন 

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT