চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস। তবে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে মামলা হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা জেলা প্রশাসক বা ডিসি হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, এমন শতাধিক কর্মকর্তার অনেককে দায়িত্বহীন বা ওএসডি করা হচ্ছে।

বেশ কয়েক জনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে। প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও কারও কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

জনপ্রশাসন সচিব দাবি করেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমুলক আচরন করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই অপরাধ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। তবে ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।

এদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ে এখন অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন, এমন আরও নয়জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব করা হচ্ছে শিগগিরই। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্থিক কেলেঙ্কারিডিসিডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে মজুত আছে এক মাসের জ্বালানি তেল

মার্চ ২৫, ২০২৬

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় নিয়ে যে বার্তা শিক্ষামন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬

ডুবে যাওয়া বাস থেকে মিলছে মরদেহ, চলছে উদ্ধার অভিযান

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT