চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরের গাড়ি চালানোর ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল, থানায় মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

মোহাম্মদপুরের ইকবাল রোডে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপা দেয় রিকশাকে। রোববার রাত ৮টার দিকের ভয়াবহ ওই দুর্ঘটনায় রিকশাচালক, আরোহী ফয়সাল ও তার স্ত্রী আফরোজা মারাত্মক আহত হন। এ ঘটনায় গাড়িচালক ও আরোহীর নামে একটি মামলা হয়েছে এবং তাদের ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিল অষ্টম শ্রেণির এক ছাত্র।

যে বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে, ওই বাড়ির সামনে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ৫১ সেকেন্ডের ওই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, একটি রিকশা সড়কের এক পাশ দিয়ে চলছিল। অপরদিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রাস্তার মোড় ঘুরেই ভুল লেনে এসে রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাসহ গাড়িটি অপর পাশের ফুটপাতে উঠে সেখানে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রিকশাচালক ও যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়েন। আর আফরোজা গুরুতর আহত হয়ে এখন আইসিইউতে।

আহতের স্বজন ও স্থানীরা জানান, ইমরান রেজা ও আফরোজা আহমেদ মোহাম্মদপুরে থাকেন। আফরোজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন। তার স্বামী ইমরান পেশায় প্রকৌশলী। ঘটনার দিন তারা চিকিৎসকের কাছ থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। রিকশাটি সড়কের এক পাশ দিয়ে চলছিল। তারা বাসার কাছাকাছি ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি গাড়ি তাদের বহনকারী রিকশাকে চাপা দেয়।

এতে যাত্রী ইমরান রেজা (৩৮), স্ত্রী আফরোজা আহমেদ (৩৪) ও রিকশাচালক হাবিবুর রহমান (৪৫) গুরুতর আহত হন। এ সময় তাদের সঙ্গে থাকা আফরোজা ও ইমরানের তিন বছর বয়সি মেয়ে এনায়া রেজাও আহত হয়।

আহত আফরোজার বড় বোন দিনা বলেন, আফরোজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তার স্বামী ইমরান পেশায় একজন প্রকৌশলী। তারা মোহাম্মদপুরে থাকেন। তাদের সাত বছর ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে। বর্তমানে আমার বোন জামাই শ্যামলী ট্রমা সেন্টার এবং আমার বোন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ভাগনির তেমন কিছু হয়নি। সে বর্তমানে বাসায় আছে।

Reneta

তিনি বলেন, আফরোজার অবস্থা এখনো সংকটাপন্ন। আগামীকাল (বুধবার) তার মেরুদণ্ড ও পায়ে অস্ত্রোপচার করা হবে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন আহত ইমরানের বাবা রফিকুল ইসলাম।

ঘটনার পরই স্থানীয়রা গাড়িতে থাকা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিল অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর। সালমান হায়দার নামে এক তরুণ তাকে গাড়ি চালাতে দিয়েছিলেন। সালমানের বাসা মোহাম্মদপুরের ইকবাল রোডে। আর কিশোরটির বাসা মোহাম্মদপুরের শের শাহ শূরি রোডে।

ওই কিশোরের মা একটি সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, সালমান কিশোরটিকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সালমানের বাসা মোহাম্মদপুরের ইকবাল রোডে। কিশোরটির বাসা মোহাম্মদপুরের শের শাহ শূরি রোডে। ঘটনার দিন গাড়িটি চালাচ্ছিল ওই কিশোর। তাকে গাড়ি চালাতে দিয়েছিলেন সালমান।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত সুজিত কুমার সাহা জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা এক কিশোর এবং সালমান নামের এক তরুণকে আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে বলেন, দুর্ঘটনার পরপরই কিশোরকে আইনের আওতায় আনা হয়েছে। আর তরুণকে আটক করা হয়েছে। কিশোরটি শিশু (কিশোর) উন্নয়ন কেন্দ্রে রয়েছে। আর তরুণ কারাগারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT