চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু মেডিক্যালের অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত নিউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন আইনে শাহবাগ থানায় মামলা করেছেন আরেক সহকর্মী মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত। আমরা প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নিব। পুলিশ বলছে মামলার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলার এজাহারে ভুক্তভোগী নারী চিকিৎসক উল্লেখ করেছেন, ডা. শহীদুল্লাহ সবুজ বিভিন্ন সময়  ভুক্তভোগী চিকিৎসককে তার রুমে ডাকত এবং বিভিন্ন অশ্লীল ও আপত্তিকর প্রস্তাব দিত। পাশাপাশি আসামি চিকিৎসক একটি হাসপাতাল করবে এবং ভুক্তভোগীকে ওই হাসপাতালের অংশীদার করবে বলেও জানায়। আরেকদিন তার রুমে ডাকলে ভুক্তভোগী গেলে ওই রুমে কেউ না থাকায় তাকে জড়িয়ে ধরে ছবি তুলে রাখে ডা. শহীদুল্লাহ। এই তোলা ছবি দিয়ে নিয়মিত ভুক্তভোগীকে হুমকি দিত। এক পর্যায়ে ভুক্তভোগী হাসাপাতালের জন্য ডা. শহীদুল্লাহকে দুই দফায় ২০ লাখ টাকাও দেয়। গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের এলামনাই রুমে ডা. শহীদুল্লাহ’র  সাথে  ভুক্তভোগীর দেখা হলে  তাকে একা পেয়ে জোর করে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ভুক্তভোগী বাচাঁর চেষ্টা করলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।

ভুক্তভোগী ওই নারী চিকিৎসকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তিন বছর যাবত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মনোরোগ বিভাগ হিসেবে কর্মরত আছি। ডা. শহীদুল্লাহ বিভিন্ন সময় রুমে ডেকে আপত্তিকর প্রস্তাব দিত। আমার সিনিয়র তাই চাকরির নিরাপত্তার স্বার্থে আমি শুরুতে কিছুই জানায়নি।  তারপরও সে আমাকে বিভিন্ন কাজের অজুহাতে সে যখন রুমে একা থাকত আমাকে তার রুমে আসার জন্য ডাকত আর প্রায় দিনই আমি এড়িয়ে যেতাম।

তিনি বলেন, আমার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিবারের কাছে ছড়িয়ে দিবে বলেও হুমকি দিতেন তিনি। আমি সামাজিক মানসম্মানের ভয়ে তাৎক্ষণিক চুপ থাকি। গত ২৫ জানুয়ারির ঘটনার পর বিষয়টি আমি পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করি। এরই মাঝে আমার নামে আমার পরিবারের কাছেও ডা. শহীদুল্লাহ নানান অপ-প্রচার করে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আমার সাথে যা হয়েছে আমি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। আমি সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল চ্যানেল আই অনলাইনকে বলেন, এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত।

Reneta

তিনি বলেন, ভুক্তভোগী নারী চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর। আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) তিনি উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে একটি নারী নির্যাতন সেল আছে, সেখানেও অভিযোগ করবেন। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে আমরা আসামি ডা. শহীদুল্লাহ সবুজের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিএসএমএমইউ’র নিউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে মামলা করেছেন আরেক সহকর্মী চিকিৎসক। আমরা তদন্ত শুরু করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আসামিকে আইনের আওতায় আনব।

Jui  Banner Campaign
ট্যাগ: নিউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজবিএসএমএমইউয়ের অধ্যাপকমামলাশাহবাগ থানা পুলিশশ্লীলতাহানির অভিযোগে মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তোশাখানা–২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT