চুয়াডাঙ্গার দামুড়হুদার কালিয়াবকরি গ্রামে বিদ্যুৎস্পর্শে মামুনুর রশিদ (৩০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মামুনুর দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি গ্রামের ভৈরবপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
সোমবার ২১ এপ্রিল দুপুরে কালিয়াবকরি বাজারে কাঠের কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মামুনুর রশিদ কারখানায় কাঠ পালিশের কাজ করছিল। হঠাৎ মেশিনের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।








