চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই রিয়াল আগের চেয়েও শক্তিশালী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ন ২৪, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে ১-০ গোলে হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচে সেরা দল নামাননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। সে কারণেই হয়ত হেরেও ভাবান্তর নেই তার। উল্টো নিজেদেরই সেরা দাবি করেছেন। আগের মৌসুম থেকেও এই রিয়ালকে এগিয়ে রাখছেন।

গত মৌসুমে লা লিগা-সহ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল রিয়াল। আসছে মৌসুমেও তাদের দিকে বাড়তি নজর থাকবে। মৌসুম শুরুর আগে আগে এল ক্ল্যাসিকোতে বার্সার বিপক্ষে হার তাই ভালোভাবে নেয়া হচ্ছে না। সেসব নিয়ে আবার একদমই ভাবছেন না রিয়াল কোচ।

‘আমি মনে করি গত বছর আমাদের যে স্কোয়াড ছিল তার থেকে এখন আমাদের স্কোয়াড আরও ভালো। প্রশিক্ষণে তারা ক্ষীপ্রতা দেখাচ্ছে। এই ম্যাচেও ছেলেরা অনেক ক্ষীপ্র ছিল, বিশেষ করে প্রথমার্ধে। কিছু তরুণ খেলোয়াড়কে খেলাতে চেয়েছিলাম। সবমিলিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই পারফরম্যান্স আমার ভালো লেগেছে।’

ম্যাচে ছিলেন না করিম বেনজেমা। বাকিরাও খেলেনি পুরো ম্যাচে। হারলেও তাই খুব বেশি হতাশ নন আনচেলত্তি। তবে ক্লাব আমেরিকার বিপক্ষে আগামী ম্যাচেই ফিরছেন বেনজেমা, নিশ্চিত করেছেন কোচ।

‘ক্লাব আমেরিকার বিপক্ষে খেলায় সে ৪৫ মিনিট খেলবে। এরপর জুভেন্টাসের বিপক্ষে তাকে আরও বেশি খেলানোর কথা ভাবছি। জুভেন্টাসের বিপক্ষে লাইনআপ পরীক্ষা করব, যারা মূলত উয়েফা সুপার কাপ শুরু করবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিবার্সাবেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT