চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ উড়োজাহাজে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গেই ফিরছে ক্যারিবীয়-প্রোটিয়া দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ন ১১, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও শ্রীলঙ্কায় সদ্যগত হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শেষ হয়েছে গত ১ মার্চ, ৪ মার্চ সাউথ আফ্রিকার। তাদের অভিযানের সমাপ্তি হলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ভারতে আটকে আছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতে একাধিকবার তাদের দেশে ফেরাতে আইসিসির প্রচেষ্টা ব্যর্থ হয়। এলো স্বস্তির খবরও। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দেশে ফেরানোর বন্দোবস্ত হয়ে গেছে। তবে বিশেষ বিমানে নয়, ক্যারিবিয়ান ও প্রোটিয়াদের সাধারণ যাত্রীদের সাথে ফিরতে হচ্ছে।

৯ দিন অপেক্ষার পর বাণিজ‍্যিক ফ্লাইটে ক্রিকেটারদের দেশে ফেরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ ভারত ছেড়েছেন, বাকিরা বুধ-বৃহস্পতিবারের মধ্যে উড়াল দেবেন।

বুধবার রাত থেকে সাউথ আফ্রিকা দলের সদস্যদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে তারা ভারত ছাড়বে, বিবৃতি দিয়েছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা দলের মূলত ভারত ছাড়ার কথা ছিল গত শনি-রোববার। রোববার সকালে আইসিসি জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় তাদের কলকাতা থেকে সরিয়ে নিতে একটি চার্টার্ড ফ্লাইট বুকড করা হয়েছে। সেই বিমান জোহানেসবার্গে থেকে অ্যান্টিগায় পৌঁছাবে।

কিন্তু সোমবার সকালে আইসিসি দল দুটিকে জানায়, বিশেষ ফ্লাইট বাতিল হয়েছে। একইদিনে দলগুলোকে জানানো হয়, তাদের চার্টার্ড ফ্লাইট মঙ্গলবার বেলা ২টায় ছাড়বে। সেই ফ্লাইটও বাতিল হয়, আইসিসি ইমেইলে জানায়। কারণ উভয় গন্তব্যের বিমানবন্দর একটি নোটিশে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোন চার্টার্ড ফ্লাইট চলবে না। এমন নির্দেশনার পর সাধারণ বিমানে করে দুদলের দেশে ফেরার ব্যবস্থা হল। সাধারণ যাত্রীদের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইটে ভারত ছাড়ছেন তারা।

সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তাদের আগে চলে গেছে ইংল্যান্ড দল। এনিয়ে আইসিসির বিরুদ্ধে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলেছেন দুই প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক ও ডেভিড মিলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান যুদ্ধওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশেষ উড়োজাহাজে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গেই ফিরছে ক্যারিবীয়-প্রোটিয়া দল

মার্চ ১১, ২০২৬

ইরান দলের আরও দুজনকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া

মার্চ ১১, ২০২৬
ছবি: জাতীয় সংসদ ভবন (সংগৃহীত)।

সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের প্রথম সংসদীয় সভা

মার্চ ১১, ২০২৬

মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে জখম, মোল্লা কাউসার গ্রেপ্তার

মার্চ ১১, ২০২৬

কাতারে নাও হতে পারে মেসি-ইয়ামালদের ফিনালিস্সিমা

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT