চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের জয়ের দিনে স্কটল্যান্ডের কাছে হেরেছে ক্যারিবীয় মেয়েরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের মাটিতে শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ এর বাছাই টুর্নামেন্ট। আসরের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক পাকিস্তান। দিনের অপর ম্যাচে ওয়াস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ রানের জয় পেয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার টসে হেরে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ডের মেয়েরা। ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২১৭ রানের লক্ষ্য দাঁড় করায় ফাতিমা সানার দল। স্বাগতিকদের হয়ে ৫৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন আলিয়া রিয়াজ। হাফ সেঞ্চুরির দেখা পান আরেট টপঅর্ডার ব্যাটার সিদরা আমিন (৫১)।

এছাড়া মুনিবা আলীর ৩২, অধিনায়ক ফাতিমা ১৯ ও নাটালিয়া পারভেজের ব্যাট থেকে আসে ১২ রান। বাকিদের কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর।

জবাবে গ্যাবি লুইস ও অ্যামি হান্টার দুই আইরিস টপঅর্ডারের ব্যাট থেকে আসে ৪৪ রান করে। বাকিদের কেউই আর টিকে থাকতে না পারলে ৪৪ ওভারে সবগুলো উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষপর্যন্ত ১৭৯ রানের থামে গ্যাবি লুইসের দল।

দিনের আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের সঙ্গে আগে ব্যাটে নেমে ৪৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ডের মেয়েরা। লক্ষ্যে নেমে ৪৬.২ ওভারের সব উইকেট হারিয়ে ২৩৩ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয় মেয়েরা।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড।

Reneta

আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিল প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবিশ্বকাপ বাছাইমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলাহোরলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT