চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক ছাপিয়ে শুরু হচ্ছে কান, মরিয়মে বাঙালির চোখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
বিনোদন
A A

গেল বছরের শুরু থেকেই মহামারী করোনার কবলে পুরো বিশ্ব। প্রায় বছর খানেক ধরে অন্য সব কিছুর পাশাপাশি বিশ্বের সিনেমা হল ও শুটিং ছিলো বন্ধ। বড় বড় চলচ্চিত্র উৎসবগুলোও বাতিল করা হয়। নানা বিধিনিষেধের মধ্যে যেগুলো হয়েছে, তা ছিলো তারকাহীন। অন্ধকারে নিমজ্জিত কান চলচ্চিত্র উৎসব যেনো আলোকচ্ছটা ফিরে পেতে চলেছে কানের ৭৪তম আসরের মাধ্যমে!

করোনার কারণে গেল বছর বিশ্বের এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবটিও বাতিল করা হয়েছিলো। এবারের উৎসব নিয়েও ছিলো যথেষ্ট সংশয়। মে মাসের নির্ধারিত তারিখ পিছিয়ে করা হয় ৬ জুলাই থেকে ১৭ জুলাই। অবশেষে বিশ্বসিনেপ্রেমীদের একেবারে দ্বারপ্রান্তে সেই মাহেন্দ্রক্ষণ!

মহামারীর শোক ছাপিয়ে মঙ্গলবার (৬ জুলাই) পর্দা উঠতে চলেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের। মহামারী শুরুর পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে৷

Banglabid

যে উৎসবে যোগ দিতে মুখিয়ে আছেন বিশ্ব তারকারা। অন্যান্য দেশ, সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি হলিউডের এক ঝাঁক তারকার দেখা মিলবে এই উৎসবে। নিকোল কিডম্যান, জুডি ফস্টার, ম্যাট ডেমনের মতো তারকারা হাজির থাকবেন কানে৷

আর বাংলাদেশি দর্শকের এবার চোখ থাকবে ‘রেহানা মরিয়ম নূর’ এর দিকে! কারণ এর মাধ্যমে যে প্রথমবার দেশের কোনো সিনেমা অফিশিয়ালি নির্বাচিত হয়েছে প্রাচীন ও গৌরবময় এই চলচ্চিত্র উৎসবে!

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এরইমধ্যে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধন সহ টিমের ৭ জন। সেখানে কোয়ারেন্টাইন শেষে ৬ জুলাই কান উৎসবে যোগ দিবেন তারা।

Reneta

সোমবার দুপুরে অভিনেত্রী বাঁধনের সাথে কথা হয় চ্যানেল আই অনলাইনের। তিনি জানান, মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় সকালে প্যারিস থেকে কান শহরের দিকে রওনা দিবেন তারা। উৎসব শুরুর আগেই সেখানে পৌঁছুবেন, এবং পুরো টিম কানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবে।

এবার কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ চলচ্চিত্রের মাধ্যমে। এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা। আর উৎসব শুরুর পর দিনই ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘আনসার্টেন রিগার্ড’ (ভিন্ন দৃষ্টিকোণ) বিভাগে জায়গা করে নেয়া ‘রেহানা মরিয়ম নূর’ এর। বিভিন্ন দেশ থেকে আসা সাধারণ দর্শক, তারকা, গণমাধ্যমকর্মীরা বুধবার (৭ জুলাই) ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে সাদ নির্মিত বাংলাদেশের এই সিনেমাটি দেখতে পারবেন।

এদিকে সিনেবিশ্লেষকরা বলছেন, গতবার উৎসব বাতিল হওয়ায় এবার স্বর্ণপামের জন্য লড়াইটা বেশ কঠিন হবে৷ বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের অনেকেই এবার কানে হাজির থাকছেন তাদের নতুন চলচ্চিত্র নিয়ে৷

রেহানা মরিয়ম নূরের একটি দৃশ্যে বাঁধন

শন পেন হাজির হবেন তার নতুন মুভি ‘ফ্ল্যাগ ডে’ নিয়ে৷ এছাড়া প্রতিযোগিতা বিভাগে দুইবার অস্কার জয়ী ইরানের পরিচালক আসগার ফারহাদির ‘হিরো’ মুভিটি রয়েছে।

২৪ জন বিচারক থাকছেন এবারের উৎসবে৷ নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক স্পাইক লি। প্রথমবারের মতো এই উৎসবে একজন কৃষ্ণাঙ্গ প্রধান বিচারক হিসেবে থাকছেন। এবার কানে সম্মাননা দেয়া হচ্ছে মার্কিন অভিনেত্রী ও পরিচালক জুডি ফস্টারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআবদুল্লাহ মোহাম্মদ সাদকান চলচ্চিত্র উৎসবনিকোল কিডম্যানবাঙালিমঙ্গলবারমহামারীম্যাট ডেমনরেহানা মরিয়ম নূরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুয়েটের ‘অক্সিজেট’ যন্ত্র উৎপাদনের অনুমতি বিষয়ে যা বললেন হাইকোর্ট

পরবর্তী

অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় রাষ্ট্রের জন্য সহায়ক: প্রাণিসম্পদ মন্ত্রী

পরবর্তী

অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় রাষ্ট্রের জন্য সহায়ক: প্রাণিসম্পদ মন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি: জাতীয় পার্টি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT