সরকারি কর্ম কমিশন, পিএসসি’র নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কার্যকরের প্রতিবাদ জানিয়েছে ৪০ তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীরা। তারা বলছেন, এর মাধ্যমে প্রায় সাড়ে চার বছর ধরে অপেক্ষায় থাকা আট হাজার উত্তীর্ণ প্রার্থীরা সঙ্গে তামাশা করা হবে। নতুন নিয়মটি পররবর্তী বিসিএস প্রার্থীদের ক্ষেত্রে বাস্তবায়নের দাবি তাদের।







