চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংরক্ষিত নারী আসনে যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন-সংগ্রামে অবদান, সংসদে বক্তব্য দেওয়ার দক্ষতা এবং সামাজিক গ্রহণযোগ্যতার ভিত্তিতেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী নির্বাচন করবে দল।

শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে শুক্রবার প্রায় ৫০০ ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে আবারও ফরম বিতরণ শুরু হয়েছে। শুক্রবার, শনিবার ও রোববার এই তিনদিন ফরম বিতরণ ও জমা নেওয়া কার্যক্রম চলবে। ইতোমধ্যে অনেক আবেদন জমাও পড়েছে।

তিনি জানান, দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত একটি বোর্ডে এসব আবেদন যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন প্রক্রিয়ার চূড়ান্ত পদ্ধতি শিগগিরই জানানো হবে।

রিজভী আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে বিএনপি যেভাবে সংসদ সদস্য নির্বাচন করে, একই নিয়ম অনুসরণ করেই এবারও প্রার্থী নির্ধারণ করা হবে। আগ্রহীরা নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৬-১৭ বছরের কঠিন পরিস্থিতি অতিক্রম করে এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।

Reneta

তিনি আরও বলেন, বর্তমান সংসদসহ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মতো সব পর্যায়ের জনপ্রতিনিধি জনগণের ভোটেই নির্বাচিত হওয়া উচিত।

এদিকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শনিবারও সকাল থেকে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীরা কেন্দ্রীয় নেতাদের বাসা ও কার্যালয়ে গিয়ে নিজেদের আন্দোলন-সংগ্রামের ভূমিকা তুলে ধরছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় প্রচারণা চালাতে দেখা যাচ্ছে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিসংরক্ষিত নারী আসনসিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT