চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘গ্রোসারী রিবেট বিল’ পাস: প্রবাসী বাঙালিরাও পাবেন সুবিধা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৪৯ পূর্বাহ্ন ২৬, এপ্রিল ২০২৩
প্রবাস সংবাদ
A A

রাজনীতি শুধু নিজেদের স্বার্থে না হয়ে জনগণের স্বার্থে হওয়া উচিৎ তার আরো একটি উৎকৃষ্ট প্রমাণ দিলেন কানাডার রাজনীতিবিদরা। জনগণের সুবিধার্থে কানাডার ‘হাউজ অব কমন্সে’ সরকারি এবং বিরোধীদল দলমত নির্বিশেষে ‘গ্রোসারী রিবেট বিল’ পাস করেছে। কানাডায় বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাঙালিও গ্রোসারি রিবেটের সুবিধা পাবেন। 

বিশ্বজুড়ে আর্থিক সঙ্কটের মধ্যে কানাডায় খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছেন নাগরিকরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত এবং নিম্নআয়ের নাগরিকদের বিশেষ সুবিধা দিতে ফেডারেল বাজেটে লিবারেল সরকার গ্রোসারি রিবেটের ঘোষণা দিয়েছেন- যা কানাডার সবদল মিলে প্রথম ধাপেই হাউজ অব কমন্সে পাস করিয়ে দিয়েছে। এখন সেটি সিনেটের বিবেচনার জন্য আছে। ধারণা করা হচ্ছে সিনেটেও প্রথম ধাপেই এটি পাস হয়ে যাবে এবং শিগগিরই আইনে পরিণত হবে।

গ্রোসারী রিবেট আইনের আওতায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের দুই সন্তানের একটি পরিবারের জন্য এককালীন ৪৬৭ ডলার, সিনিয়র সিটিজেন জন প্রতি ২২৫ ডলার এবং সিঙ্গেল ব্যক্তি ২৩৪ ডলার সরকারের কাছ থেকে এককালীন পাবেন। ১১ মিলিয়ন নাগরিক এই সুবিধা পাবেন যার জন্য সরকারের বরাদ্দ রাখতে হয়েছে ২.৫ বিলিয়ন ডলার।

হাউস অফ কমন্সে বিরোধীদলীয় নেতা কনজারভেটিভ পার্টির প্রধান পিয়েরো পলিভার প্রথমে গ্রোসারী রিবেটের এই অর্থ নাগরিকদের জন্য পর্যাপ্ত নয় বললেও বিলটি পাসে তিনি ও তার দল একমত পোষণ করেছেন। ফলে সব দলের সম্মতি থাকায় কোন কমিটির কাছে যাচাই বাছাই ছাড়াই নাগরিকদের সুবিধার জন্য সরাসরি বিলটি পাশ হয়।

সরকারি তথ্য মতে, কানাডার নাগরিকদের বাৎসরিক গ্রোসারী ব্যায় ৪৫৫ ডলার বাড়লেও বাস্তবতা তার চেয়েও বেশি। অন্যদিকে রাজনীতিতে বিরোধীতা থাকলেও জনগণের স্বার্থে এ ধরনের সিদ্ধান্তের প্রতি সর্বদলীয় সমর্থন কানাডার রাজনীতিতে এক অভূতপূর্ব দৃষ্টান্ত যা অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাপ্রবাসী বাঙালিহাউজ অব কমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT