আন্তর্জাতিক

২০২৫ সালে স্টুডেন্ট ভিসা আরও সীমিত করবে কানাডা: জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক আলোচনার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৪ সালে আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কম স্টুডেন্ট ভিসা প্রদানের ঘোষণার পর এবার ২০২৫ সালে স্টুডেন্ট ভিসা আরও ১০ শতাংশ সীমিত করার কথা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি এক্স পোষ্টে জাস্টিন ট্রুডো বলেন, আমরা এই বছর ৩৫ শতাংশ কম আন্তর্জাতিক ছাত্রদের অনুমতি দিচ্ছি এবং পরের বছর এই সংখ্যা আরও ১০ শতাংশ কমে যাচ্ছে।

তিনি বলেন, অভিবাসন আমাদের অর্থনীতির জন্য ভাল হলেও যখন স্টুডেন্ট ভিসাধারীরা সিস্টেমের অপব্যবহার করে এবং অবৈধভাবে সুবিধা নেয়, তখন আমরা ক্র্যাক ডাউন করি।

২০২৩ সালে প্রায় ৯ লাখ বিদেশি শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল কানাডা। এর আগে গত ২২ জানুয়ারি জাস্টিন ট্রুডোর সরকার এক ঘোষণায় বলে, ২০২৪ সালে তারা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কম শিক্ষার্থীকে ভিসা দিবে।

বিষয়:কানাডা জাস্টিন ট্রুডো স্টুডেন্ট ভিসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…