চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, পুলিশ পাশে আছে: আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, পুলিশ আপনাদের পাশে আছে। আশা করছি আমরা উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।

শনিবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বেইলিরোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামগ্রীক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছে।

রোববার সব নাগরিক ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসবেন। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ-আনসার, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসারা কেন্দ্রে চলে এসেছেন সশস্ত্র বাহিনী, বিজিবি, র‌্যাব মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, প্রশাসন মিলে নির্বাচন কমিশনের অধীনে সকলে মিলে দায়িত্ব পালন করবো। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবো।

তিনি বলেন, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, রিজার্ভ ফোর্স, কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড, র‌্যাবের হেলিকপ্টারসহ সব জনবল নিয়ে পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়েছে। আশা করি নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে যে কোন নাশকতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাশকতাকারীর তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যের গুরুত্বঅনুসারে সেই পুরস্কারের অর্থ ২-৩ লাখও হতে পারে। তবে তথ্যদাতার পরিচয় গোপণ রেখে, নাশকতাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

তিনি বলেন, ইতোপূর্বে গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় মামলার রহস্য উদঘাটন করা হয়েছে, কারা ঘটিয়েছে আপনাদের কাছে বিষয়টি পরিস্কার। আমরা মাগুরাতে একজন ধরেছি, তার মোবাইল থেকে জানা গেছে, তাদের নির্দেশনা রয়েছে সারাদেশে পটকা, ককটেল ফুটিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। আমি স্পষ্টভাবে বলতে চাই, নাশকতাকারীর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা হোক বা বাধাগ্রস্থ করা হোক, অথবা প্রার্থীরা নিজেরা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে কারও কাছে কোন তথ্য থাকলে আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রতিটি ইউনিটের মোবাইল টিমগুলো প্রস্তুত রয়েছে।

ভোটরদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, পুলিশ আপনাদের পাশে আছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো। সব ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অক্ষুন্ন রাখতে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিছু আসামি গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।

ট্রেনে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিসিটিভি ক্যামেরা সবগুলো ট্রেনে স্থাপন করছি। বেনাপোল এক্সপ্রেসে এখনো স্থাপন করা হয়নি। এটি স্থাপন করতে সময় লাগে, আমরা এখনো সবগুলা শেষ করতে পারিনি।

তেজগাঁও ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা রহস্য উদঘাটনে কাজ করছি। যখন পূর্ণাঙ্গ তথ্য পাবো আপনাদের জানাবো। গাজীপুরের তথ্য যখন পেয়েছি, সবাইকে অবহিত করেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নিরাপত্তার ঘাটতি ছিলোনা। দূস্কৃতিকারীরা কাউকে জানিয়ে কিছু করেনা। হঠাৎ করে ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। আমরা সবাই প্রস্তুত আছি, যখনই এমন ঘটনা সম্পর্কে তথ্য পাবো ব্যবস্থা নেবো।

ভোটের দিন কোন নাশকতার হুমকি আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো এমন কোন আশঙ্কা করছিনা। সারাদেশে ৪২ হাজার ২৫ টি ভোটকেন্দ্র রয়েছে। দুস্তৃতিকারীরা ৮-৯ টা কেন্দ্রে হয়তো নাশকতার চেষ্টা করেছে। কিন্তু তারা প্রকাশ্যে কিছু করার সাহস পায়না। দেশবাসী ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত। দেশবাসীর সহায়তায় সব ভোটকেন্দ্রে নিরাপত্তা বলয় তৈরি থাকবে। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে, আমরা সহায়তা করছি মাত্র। আমরা আমাদের দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যেভাবে দরকার সেভাবে পালন করবো।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’আইজিপিনিরাপত্তাভোটের সুষ্ঠু পরিবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT