চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনে তোলার চেষ্টা করছেন মিরাজ-মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ০৯, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাওয়ার প্লেতে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে হারানোর পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ফিরে যান অল্প রানে। বিপদের আভাস মেলে তখনই! ইংল্যান্ডের মাটিতে চেনা আবহাওয়ায় দুর্দান্ত বল করে চলা আইরিশরা পরে তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের উইকেটও। বিপদ তাতে বেড়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে বাংলাদেশ। ২১ ওভারে দলীয় শতক পূর্ণ হয়, মুশফিকুর রহিম ৩৫ বলে ২৬ এবং মেহেদী হাসান মিরাজ ১৯ বলে ২০ রানে ব্যাট করছেন।

চেসমফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নে। প্রথম ওভার থেকেই দাপট দেখিয়েছেন দুই আইরিশ পেসার জশ লিটল ও মার্ক অ্যাডাইর। তারা সাজঘরে পাঠিয়ে দেন দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালকে।

পরে সাকিবকে ফিরিয়ে দেন হিউম। দারুণ খেলতে থাকা সাকিব ২১ বলে ২০ রানে বোল্ড হন হিউমের বলে।

তারপর ফেরেন শান্ত। ৬৬ বল খেলে ৪৪ রানে ভালো করার ইঙ্গিত দিলেও কার্টিস ক্যাম্ফেরের বলে উইকেট দিয়ে এসেছেন এ বাঁহাতি ব্যাটার। শান্তর পর আবারও আঘাত হানেন হিউম, ২৭ রানে থাকা হৃদয়কে ফেরান।

এরআগে, প্রথম ওভারেই ফর্মে থাকা উইকেটকিপার-ব্যাটার লিটনকে কোনো রান করতে না দিয়ে সাজঘরে পাঠান লিটল। অন্য ওপেনার তামিম ফেরেন চতুর্থ ওভারে, ফেরান অ্যাডাইর। টাইগার অধিনায়ক আউট হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করে যান।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডাইরইংল্যান্ডক্যাম্ফেরচেমসফোর্ডতামিমলিটনলিটললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT