চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুরা উপলক্ষে বিএনপিকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ন ২৯, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

পবিত্র আশুরা উপলক্ষে বিএনপিসহ সমমনা দলগুলোকে কর্মসূচি প্রত্যাহারের আহ্ববান জানিয়েছে হোসাইনী দালান ইমামবাড়া কর্তৃপক্ষ।

হোসাইনী দালান ইমামবাড়ার সুপারেনডেন্ট এম এম ফিরোজ হোসেন জানান, এই দিনটির ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা ও ঐতিহ্যের প্রতি সম্মান রাখতে তাজিয়া মিছিলে অংশ নেন অগনিত নারী পুরুষ। তাই রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে পবিত্র এই দিনটিকে ঝুঁকিপূর্ণ না করে তোলার বিনীত আহ্বান জানায় হোসাইনী দালান কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। এরপর বিএনপি-জামাতের নৈরাজ্য ও নাশকতারর বিরুদ্ধে শনিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

তবে দুই দলের এমন পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোনো দলকেই অবস্থান কর্মসূচি পালনের জন্য অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক লীগ তাদের কর্মসূচি প্রত্যাহার করলেও বিএনপি ও সমমনা দলগুলো কর্মসূচি অব্যাহত রেখেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পবিত্র আশুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT