আমলাতান্ত্রিক ও কেতাবি ব্যবস্থাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আজ শনিবার (৫ অক্টোবর) রংপুরে শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হোসেন জিল্লুর বলেন, নিষ্ঠুর ও দুর্নীতি পরায়ন শাসন ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার পর তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনা গেলে কাঙ্খিত সংস্কার সম্ভব।
এসময় দেশে সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার ও নাগরিকদেরও জবাবদিহিতার মধ্যে থাকার উপর গুরুত্বারোপ করেন তিনি।
আবু সাঈদ হেলথ ক্যাম্পে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার-পিপিআরসি’র উদ্যোগে দু-হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।







