চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরিতে বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:০৯ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২৪
প্রবাস সংবাদ
A A

প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন, নতুন আসা অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা এবং ভবিষ্যতে নিজেদের উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে কানাডায় বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত হয়েছে।

বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির উদ্যোগে রেডিসন হোটেল এন্ড কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠানে কীভাবে বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রাখা যায় তা নিয়েও আলোচনা হয়। ক্যালগেরিতে বসবাসরত বুয়েটের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সেন্টারটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির প্রেসিডেন্ট শুকুরুজ্জামান তুহিন। এ সময় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কানাডার কর্মময় জীবন থেকে বেরিয়ে প্রবাসী বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন। সাবেক ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ আর তাদের পরিবারের সদস্যদের গান আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হন অতিথিরা। নৈশভোজের পরে শুরু হয় ক্যালগেরির স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা। সংগীত আর সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে সেন্টার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা সুলতানা সোমা। ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শুকুরুজ্জামান তুহিন বলেন, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো একটা সময়ে আনন্দ করলাম। এ ধরনের অনুষ্ঠান আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়।

অনুষ্ঠানে ২০২৪ -২০২৫ কার্যকরী পরিষদের নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ওবায়দুল কবির এবং সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদসহ নতুন কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হয়।

Reneta

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, নতুন কমিটির উপদেষ্টা আবদুল্লা রফিক, সুফল বৈরাগী, সুব্রত বৈরাগী, ফরহাদ হোসেন, রাশিদুল হক, শান্তনু বনিক সহ ক্যালগেরি বুয়েট এলামনাই এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাক্যালগেরিবুয়েট অ্যালামনাই নাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে জিতে মেসির সাথে ছবি তুলে এখনও অনুতপ্ত মারিও গোৎজে

জুন ২৫, ২০২৬

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জুন ২৫, ২০২৬

কেমন হল জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে দল

জুন ২৫, ২০২৬

অভিনেত্রী কৃষির বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য

জুন ২৫, ২০২৬

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT