চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে সিগারেটের দাম বৃদ্ধিতে দরকার ‘বিগ পুশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
অর্থনীতি
A A
নেতৃবৃন্দের বৈঠক চলাকালে ছবি, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সাম্প্রতিক সময়ের মধ্যে প্রথমবারের মতো সকল স্তরের সিগারেটের দাম বাড়ানোর পাশাপাশি এগুলোর ওপর আরোপিত সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এই পদক্ষেপগুলো প্রশংসনীয়। তবে সিগারেটের ব্যবহার উল্লেখযোগ্য মাত্রায় কমাতে এর দাম একটু একটু করে না বাড়িয়ে এক ধাক্কায় অনেকখানি বাড়ানো দরকার। অর্থাৎ বাজেটে সিগারেটের দাম বৃদ্ধির ক্ষেত্রে একটি ‘বিগ পুশ’ দরকার।’

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকায় উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে বাজেট-পরবর্তী নীতি-সংলাপে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

নীতি সংলাপে সম্মানীয় আলোচক হিসেবে উপস্থিত বরিশাল-২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, মূল্যস্ফীতির হারের সঙ্গে সঙ্গতি রেখে সিগারেটের দাম উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে এগুলোর ওপর কার্যকর হারে করারোপ করা গেলে একদিকে সিগারেটের ব্যবহার যেমন কমবে, অন্যদিকে তেমনি সিগারেট বিক্রি থেকে আসা করের পরিমাণও বাড়বে। নতুন অর্থবছরের বাজেটে সিগারেট সংক্রান্ত প্রস্তাবনা ইতিবাচক হলেও এক্ষেত্রে নাগরিক সমাজের প্রত্যশাগুলো পুরোপুরি প্রতিফলিত করা হয়নি বলে মত দেন সিটিএফকে-এর লিড পলিসি এডভাইজর মোস্তাফিজুর রহমান।

মহিলা আসন ২০-এর সংসদ সদস্য অপরাজিত হক মনে করেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সিগারেটের অভিশাপ থেকে সুরক্ষা দিতেই বাজেটে সহজলভ্য সিগারেটের দাম বেশি বেশি করে বাড়ানো দরকার। তামাক-বিরোধী নাগরিক সমাজের দাবির মুখে সিগারেটে কার্যকর করারোপে নীতি-নির্ধারকরা আগের তুলনায় মনোযোগী হয়েছেন বলে মনে করেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। মহিলা আসন ৩৫-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন যে, এবারের বাজেটে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে নাগরিক সংগঠনগুলোর প্রস্তাবনাগুলো পুরোপুরি প্রতিফলিত না হলেও আগামীতে যেন হয়- তা নিশ্চিত করতে সংসদ সদস্য ও নাগরিক সংগঠনগুলোকে একযোগে কাজ করে যেতে হবে।

সম্মানীয় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান। তিনি বলেন, সিগারেটে কার্যকর করারোপ নিশ্চিত না করা গেলে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। সমাপনি বক্তব্যে ড. আতিউর রহমান আরও বলেন, নতুন অর্থবছরে তামাক-বিরোধীদের পরামর্শ মতে সিগারেটের দাম না বাড়ানোর কারণে সরকার বাড়তি ৬ হাজার কোটি টাকার মতো রাজস্ব আহরণের সুযোগ হারাবে। সিগারেটের স্বাস্থ্যগত ক্ষতি এবং সিগারেট থেকে বাড়তি রাজস্ব আহরণের সম্ভাবনাগুলো বিবেচনায় নিয়ে আগামীতে এ বিষয়ে আরও ইতিবাচক পদক্ষেপ নেয়ার জন্য নীতি-নির্ধারকদের আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগ: ড. আতিউরবাজেটবিগ পুশসিগারেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাত্রা বিষয়ে ২৭ দফা

পরবর্তী

ইংল্যান্ডকে ‘শেষের নাটক’ এড়াতে বললেন রাজা চার্লস

পরবর্তী
ব্রিটিশ রাজা চার্লসের ছবি, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডকে ‘শেষের নাটক’ এড়াতে বললেন রাজা চার্লস

পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT