চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্ক নিয়ে আবারও সরব বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ২০, মে ২০২৩
বিনোদন
A A

শাকিব খান ও বুবলীর সম্পর্কে টানাপোড়েনের গল্প শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরেই। এরআগে বেশ কয়েকবার শাকিব গণমাধ্যমকে জানিয়েছেন, বুবলীর সাথে সিনেমা কিংবা বাস্তবে তাকে আর দেখা যাবে না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বুবলীকে নিয়ে নানা অভিযোগ করেছেন এই নায়ক। তারই প্রেক্ষিতে শুক্রবার মুখ খুলেছেন বুবলী।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির এক আয়োজনে উপস্থিত হয়েছিলেন বুবলী। সেখানেই শাকিব খান প্রসঙ্গে নানা কথা বলেন বসগিরির এই নায়িকা।

শাকিবের সাথে সংসার করতে চাওয়াই জীবনের সবচেয়ে বড় ভুল বলে এসময় মন্তব্য করেন বুবলী। সম্প্রতি শাকিবের দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে এসময় বুবলী বলেন, ঈদে উনার সিনেমা মুক্তি পেয়েছে, সুপারহিট হয়েছে। এসব বিষয়ে সংবাদমাধ্যমে কথা না বলে আমাকে নিয়ে কিছুদিন পরপর আক্রমণাত্মক কথা বলছেন। ওনার মনোযোগ থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়, সেদিকে।

বুবলী মনে করেন, ‘বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত। আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি।’

বুবলী বলেন,‘তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না।’

শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে বুবলী বলেন, ‘আমার বড় ভুল হয়েছে আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি। এখন তার নামটিই আমি উচ্চারণ করতে চাই না।’

Reneta

৮ বছরে এক ডজন সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা গেছে চিত্রনায়িকা শবনম বুবলীকে! রিল লাইফ থেকে পরে রিয়েল লাইফেও তারা সম্পর্কে জড়ান। প্রকাশ্যে আসে তাদের সন্তান শেহজাদ খান বীর। চলতি মাসেই একাধিক জাতীয় দৈনিকের অনলাইনে দেয়া সাক্ষাৎকারে বুবলীর সাথে সম্পর্ক নিয়ে কথা বলেন শাকিব খান। জানান, বুবলীর সঙ্গে তাকে কখনও অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত।’

নিজের অবস্থান জানিয়ে শাকিবকে এসময় আরও বলতে শোনা যায়,‘সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। আমাদের সম্পর্ক যে নাই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আর কোন কথা বলতে চাই না। আপনারা আমাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না।’

শাকিবের এসব মন্তব্য নিয়ে সেসময় সরাসরি ফেসবুকে বিস্তারিত তুলে ধরেন বুবলী। নিজের ফেসবুক আইডি ও ফ্যান পেজ থেকে সম্পর্ক নিয়ে শাকিবের সাম্প্রতিক মন্তব্যের জবাব দেন এই নায়িকা। এবার মুখ খুললেন সাংবাদিকদের কাছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়বসগিরিবুবলীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT