চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন যাত্রায় যা বললেন বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ২০, মার্চ ২০২৪
বিনোদন
A A

এই সময়ের বড়পর্দায় সবচেয়ে ব্যস্ত চিত্রনায়িকা বুবলী শুভেচ্ছাদূত হিসেবে নতুন যাত্রা শুরু করলেন যমুনা ইলেক্ট্রনিকস অ্যান্ড অটোমোবাইলের সাথে। এ উপলক্ষ্যে বুধবার (২০ মার্চ) দুপুরে ‘প্রহেলিকা’র এই নায়িকা মুখোমুখি হন সাংবাদিকদের।

যেখানে নতুন যাত্রায় পথচলার পাশাপাশি তিনি কথা বলেন ঈদে মুক্তি প্রতীক্ষিত তার দুই সিনেমা এবং অন্যান্য প্রসঙ্গেও! শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হওয়া নিয়ে এসময় বুবলী বলেন, “আজ আমি অনেক এক্সাইটেড। কারণ দেশের অন্যতম বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এজন্য এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি আমার কৃতজ্ঞতা। আজ আমার নতুন যাত্রা হলো। এই পথটা সাফল্যের সঙ্গে পাড়ি দিতে চাই।”

এসময় যমুনার পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির হয়ে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন বুবলী। সেই সঙ্গে তার নতুন ছবিগুলোর প্রচারণা ও পৃষ্ঠপোষকতায় থাকবে এই কোম্পানি।

প্রসঙ্গক্রমেই আসন্ন ঈদে বুবলীর সিনেমা মুক্তি নিয়েও কথা উঠে। এসময় বুবলী জানান, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি আসছে, এটা আমি শতভাগ নিশ্চিত। এই ছবিতে আমাকে যেভাবে দেখা যাবে, সেভাবে এখনও পর্যন্ত দেখা যায়নি। ‘মায়া’ নামে আরেকটি সিনেমা মুক্তির কথা শুনতে পারছি, এটা আমি নিশ্চিত নই। দেখা যাক, দুটো সিনেমা রিলিজ হলে তো আমার জন্যও আনন্দের।

সাংবাদিকদের সাথে কথা বললেন, আর বুবলীর সামনে শাকিব প্রসঙ্গ আসবে না; তা কী হয়! ঈদে শাকিবের ‘রাজকুমার’ আসছে, বিপরীতে বুবলীর দুটি সিনেমা মুক্তির গুঞ্জন, প্রতিযোগিতায় নামছেন কিনা? এমন প্রশ্নে বিনয়ের সাথে বুবলী বলেন, তিনি পঁচিশ বছর ধরে কাজ করছেন। আমার ফিল্ম জার্নি শুরু হয়েছে তার সাথে। তার ছবি রোজার ঈদে আসছে, আমিও আসছি। আমরা যার যার জায়গা থেকে ভালো ছবি নিয়ে আসছি। এখানে প্রতিযোগিতার কিছু নেই। আমি সবসময় তার ছবির জন্য শুভকামনা জানাই। ইনফ্যাক্ট সবার ছবির জন্যই শুভকামনা থাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ঈদের ছবিদেয়ালের দেশনতুন যাত্রাবুবলীমাকিবমায়ারাজকুমারলিড বিনোদনশাকিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT