বিনোদন

ভক্তকে সাহায্যের হাত বাড়িয়ে মন জিতলেন ‘বিটিএস’র জাংকুক

বিটিএস জাংকুকের ভক্তদের সাহায্য করতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিএস জাংকুকের ভক্তদের সাহায্য করতে দেখা যাচ্ছে, যা মন জিতেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গান দিয়ে তো বটেই ভক্তদের প্রতি আন্তরিকতার কারণেও বিশ্ববাসীর মন বহুবার জয় করেছেন জাংকুক। আবারও সেরকমই একটি ঘটনা দিয়ে আলোচনায় বিটিএস তারকা।

২২ জুন নিজ শহরে ফিরেছেন জাংকুক। বরাবরের মতোই প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য এয়ারপোর্টে ভিড় জমায় ভক্তরা। এয়ারপোর্টে নেমে জাংকুক ভক্তদেরকে ধন্যবাদ জানান অপেক্ষা করার জন্য। এরপর তিনি হাঁটতে শুরু করেন। তার পেছনে পেছনে ভিড় করে হাঁটতে থাকেন ভক্তরা।

ভক্তদের উন্মাদনা এতটাই বেশি ছিল যে ঘটতে পারতো যে কোনো দুর্ঘটনা। প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার জন্য কে কার আগে যাবে সেই প্রতিযোগিতা চলছিল। তেমনই এক ভক্ত হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিয়েছেন। সেই সময় জাংকুকও তার হাত বাড়িয়ে দেন সেই ভক্তকে সাহায্য করার জন্য।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। জাংকুকের প্রশংসায় মেতে উঠেছে পুরো বিশ্বের নানা প্রান্তের বিটিএস আর্মিরা!

বিষয়:ofb গান জাংকুক বিটিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…