চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলেক্ট্রোলাইট ড্রিংকসের ক্ষেত্রে বিএসটিআইয়ের একীভূত মানদণ্ড নির্ধারণ

সময়োপযোগী এ উদ্যোগে উপকৃত হবে শিল্পখাত ও ভোক্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

পণ্যের ন্যূনতম মান নির্ধারণ করতে ইলেক্ট্রোলাইট ড্রিংকসের ক্ষেত্রে একটি সাধারণ জাতীয় মানদণ্ড নির্ধারণ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআই এর এ উদ্যোগের ফলে সম্ভাবনাময় এই খাতটি আরও বিকশিত হওয়ার সুযোগ পাবে।

এই বিষয়ে গত ২ জুলাই মঙ্গলবার বিএসটিআইয়ের উপ-পরিচালক (কৃষি ও খাদ্য) এনামুল হক বলেন, এই মানদণ্ডটি একটি সাধারণ মান নিশ্চিত করতে সহায়তা করবে। ফলে উৎপাদক, বিপণনকারী ও ভোক্তারা উপকৃত হবেন। শুরুতে এই মান ঐচ্ছিক (ভলান্টারি) হলেও সময়ের সাথে সাথে এটিকে বাধ্যতামূলক করা হতে পারে।

তিনি আরও জানান, বিএসটিআই কর্তৃপক্ষ সম্প্রতি বেশ কয়েকটি সভা করেছে; যেখানে এই মান নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হয়। মানসম্মত ইলেক্ট্রোলাইট ড্রিংকসে অবশ্যই সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো নানারকম খনিজ থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সম্প্রতি ইলেক্ট্রোলাইট ড্রিংকসের উৎপাদন ও বিপণনে সারাদেশের জন্য একটি একীভূত মানদণ্ড চূড়ান্ত করা হয়েছে।  কিছুদিন আগপর্যন্ত ইলেক্ট্রোলাইট ড্রিংকসের জন্য নির্দিষ্ট কোনো মানদণ্ড ছিলো না। অথচ পানীয়টি বাংলাদেশসহ সারাবিশ্বেই স্বাস্থ্যগত সুবিধার জন্য অত্যন্ত জনপ্রিয়। তাই আগামীতে রপ্তানির জন্য সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলার উপযোগী করে মান নির্ধারণ করেছে বিএসটিআই।

এই পানীয় খেলোয়াড়, অ্যাথলিট কিংবা যারা পরিশ্রমসাধ্য কাজ করছেন তাদের জন্য বেশ উপকারী। বাংলাদেশে বৃহত্তর এনার্জি ও স্পোর্টস ড্রিংকস বাজারের প্রত্যাশিত সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধির হার (কমপাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট – সিএজিআর) ৭ দশমিক ৬১ শতাংশ; ধারণা করা হচ্ছে, ২০২৯ সালে এ খাতের আকার দাঁড়াবে ১৮৫ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলেক্ট্রোলাইট ড্রিংকসবিএসটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

জুন ১৩, ২০২৬

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ

জুন ১৩, ২০২৬

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT