চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএমএমইউ’তে স্থূলতা ক্লিনিক চালু করা হবে: উপাচার্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২২
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, স্থূলতা  প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে প্রস্তাব পেলে বিএসএমএমইউতে স্থূলতা বা অবেসিটি ক্লিনিক চালু করা হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে স্থূলতা (ওবেসিটি) নিয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে তিনি একথা বলেন।

শিশু বিভাগ, এন্ডোক্রাইনোলজি বিভাগ ও জেনারেল সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, বিশ্বব্যাপী স্থূলতা বৃদ্ধি পাচ্ছে। স্থূলতার কারণে ডায়াবেটিস মেলাইটাস, মেটাবোলিক সিন্ড্রোম, বন্ধ্যাত্ব, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশে শিশু ও পূর্ণবয়স্ক মানুষের মধ্যে এ রোগে সংখ্যা কম বলা হলেও শিশুদের স্থূলতা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। বাংলাদেশের ৯-১০ শতাংশ শিশু এ স্থূলতার রোগে আক্রান্ত।

তিনি বলেন, অতিরিক্ত চর্বিযুক্ত ও শর্করা জাতীয় খাদ্য জাংকফুড গ্রহণ, মোবাইল ফোনে আসক্তি, খেলাধুলার না করার প্রবণতার জন্য শিশুদের মধ্যে স্থূলতার হারও বেড়ে যাচ্ছে। স্থূলতাতে ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, ভিটামিন ডি- এর স্বল্পতা, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি বৃদ্ধি ও মানসিক বিষন্নতাও দেখা যায়। অতএব খাদ্যাভাস পরিবর্তন ও নিয়মিত ব্যয়ামের মাধ্যমে ওজন কমিয়ে এর কুফল থেকে মুক্ত থাকতে হবে। এজন্য মা বাবাকে সচেতন হতে হবে। নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে শিশুদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। খেলাধুলার মাঠের সংখ্যা বাড়াতে হবে। তবেই এ প্রজন্ম সুস্থ নাগরিক হিসেবে গড়ে ওঠবে। এর বাইরেও কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার অপারেশন করা যেতে পারে। স্থূলতা এমন একটি রোগ যার থেকে অন্যান্য রোগের সৃষ্টি করে। তাই এ রোগটি প্রতিরোধ করলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরী ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহনিয়া হক।

Reneta

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।

সেমিনারটি সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সাব-কমিটির সভাপতি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সাব-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ।

Jui  Banner Campaign
ট্যাগ: উপাচার্যবিএসএমএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT