চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসজেএ মিডিয়া কাপ: সেমিফাইনালে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই। কোয়ার্টার ফাইনালে রেকর্ড রান করার ম্যাচে তরিকুল ইসলাম মাসুমের দল ৫৩ রানে হারিয়েছে জাগো নিউজকে। ম্যাচসেরা হয়েছেন সজীব দাস। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দৈনিক কালের কণ্ঠ।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করার সুযোগ পায় প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন চ্যানেল আই। নির্ধারিত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫৪ রান তোলে নীলাদ্রি-রাহুল-মিলনরা। আসরে এ রান দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে অলআউট হয় জাগো নিউজ। ৫৩ রানের জয়ে সেমিফাইনালে চ্যানেল আই।

আগে ব্যাটে নেমে ৩০ রানে অপরাজিত থাকেন নীলাদ্রি শেখর। ৩৪ রানে অপরাজিত থাকেন রাহুল রায় ও সজীব দাস। এছাড়া ৪ বলে ঝড়ো ২২ রান করেন মিলন মল্লিক ও সুব্রত গাইন অপরাজিত থাকেন।

রেকর্ড রানের জয়ের লক্ষ্যে ব্যাটে নেমে শুরুতেই ভালো রান আসে জাগোর বোর্ডে। তবে সময়ের সাথে সাথে ম্যাচ নিজেদের দিকে নেয় চ্যানেল আই। নির্ধারিত ৬ ওভারে ১০১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অলআউট হয় জাগো নিউজ। ব্যাট হাতে রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সজীব।

বিএসজেএ মিডিয়া কাপের চতুর্থ দিনে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে পুরস্কার প্রদান করবেন বিসিবির পরিচালক ইসতিয়াক সাদেক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কোয়াবের সভাপতি মো. মিঠুন।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইজাগো নিউজনীলাদ্রিবিএসজেএমিডিয়া কাপ ক্রিকেটমিরাজমিলনরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT