চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে নিহত ব্যবসায়ীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

হাকিম বাবুল হাকিম বাবুল
৬:০৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
নিহত ব্যবসায়ীর লাশ বিএসএফের মাধ্যমে ফেরত দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ধোবাওড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ভারতের অভ্যন্তরে মৃত্যুবরণ করা শেরপুরের ঔষুধ ব্যবসায়ী রেজাউল করিমের মরদেহ আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নেত্রকোনা জেলার বাগমারা এলসি দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারি বাহিনী (বিএসএফ)।

নিহত রেজাউল করিম শেরপুর জেলার সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শেরপুর শহরের নারায়ণপুর এলাকার হাসপাতাল রোডে তার একটি ওষুধের দোকান রয়েছে।

গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া এলাকার বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে ভারতীয় অংশে রেজাউল নিহত হন। পরে দমদমা ক্যাম্পের বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, রেজাউল স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতের প্রবেশ করার পরই বিএসএফের গুলি চালানোর শব্দ শুনতে পান তারা। তাদের ধারণা, বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

তবে, শনিবার সকালে বিএসএফের উদ্ধৃতি দিয়ে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জানিয়েছে, ৭ জন ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের চ্যালেঞ্জের মুখে পড়ে। সেসময় ৬ জন পালাতে সক্ষম হলেও রেজাউল একটি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পানিতে তলিয়ে যায়। দ্রুত বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে।

মরদেহ হস্তান্তরের বিষয়ে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান বলেন, আজ দুপুরে ভারতীয় সীমান্ত পুলিশের কাছ থেকে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মরদেহটি গ্রহণ করেছেন। এ সময় নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিল। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি সুরতহাল করা হয়েছে। সুরতহালে মরদেহে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তী পদক্ষেপগুলোর জন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু বলেন, আমরা মরদেহটি বিএসএফের কাছ থেকে বুঝে পেয়েছি। এই বিষয়ে থানায় মামলার কাজ চলছে। কাজ শেষ হলে আপনাদের বিস্তারিত আপডেট দিতে পারব।

লাশ হস্তান্তরের সময় সেখানে উপস্থিত থাকা নিহত রেজাউল করিমের বোনজামাই মুকুল মিয়া বলেন, আমরা বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করেছি। তার শরীরে গুলির কোনো চিহ্ন দেখতে পাইনি। আমরা এখন নেত্রকোনা জেলার দূর্গাপুর থানায় রয়েছি। পুলিশ তাদের বাকি কাজ করছে। গুলির বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নেত্রকোণা জেলা হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএসএফের গুলিময়মনসিংহের ধোবাওড়া সীমান্তলাশ হস্তান্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ঢাকার একাল-সেকাল

আগস্ট ৩, ২০২৬

গ্রিভসের ফিফটিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

আগস্ট ৩, ২০২৬

গ্রিসে দাবানল নেভাতে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT