চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুনাইয়ের জালে ৮ গোল দিয়ে শীর্ষ ধরে রাখল বাংলাদেশ

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে ব্রুনাইয়ের জালে ৮ গোল দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সোমবার চীনের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে ব্রুনাই অনূর্ধ্ব-১৭ দলকে বিধ্বস্ত করেছে বাংলাদেশের যুবারা। জোড়া গোল করেছেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ ও বায়েজিত বোস্তামি।

টানা দুই জয়ে বাছাইয়ে ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। লাল-সবুজরা দুই ম্যাচে প্রতিপক্ষ জালে বল পাঠিয়েছে ১৩ বার। বিপরীতে নিজেদের জাল অক্ষত রেখেছেন গোলকিপার মোহাম্মদ আলিফ রহমান।

এদিন ১৩ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ফয়সালের থ্রু পাস ধরে অপু দারুণ শটে লিড এনে দেন বাংলাদেশকে। ২৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। ৩৬ মিনিটে রিদুয়ানের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ জালে পাঠান ফয়সাল। মিনিটখানেক পর মানিকের দূরপাল্লার জোরাল শটে ৪-০ করে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও ব্রুনাইকে কোণঠাসা করে রাখেন ফয়সাল-মানিকরা। ৪৯ মিনিটে রিদুয়ানের পাসে অপু করেন দ্বিতীয় গোল। ৫-০ হয়। ৭৩ মিনিটে ফয়সালের দূরপাল্লার শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে রিফাত জোড়া গোলটি আনেন। দুমিনিট পর জটলার মধ্য থেকে আলিফের চমৎকার ফিনিশিংয়ে আসে সপ্তম গোল। ৭৯ মিনিটে বায়েজিতের গোলে ৮-০ করে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

Jui  Banner Campaign
ট্যাগ: অপুএএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইগোলাম রাব্বানীচীনফয়সালবাংলাদেশব্রুনাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত পৌনে ১০টায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT