জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইকা সরকারপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া এলাকায় শ্যালক জুয়েল হোসেনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় সাইফুল ইসলামের। একপর্যায়ে জুয়েল ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে সাইফুলকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।







