প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার ৯ এপ্রিল ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয়েও আলোচনা হয়।







