চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন’ প্রদর্শনীর আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২৫
বাংলাদেশ
A A

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ‘আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ’ প্রকল্পের আওতায় কিউরেটর কেহকাশা সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত আন্তর্জাতিক দলীয় প্রদর্শনী ‘হোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন’ উদ্বোধিত হতে যাচ্ছে।

আগামী শুক্রবার ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় বনানীর সাতোরি একাডেমি অফ আর্টস-এ এটি শুরু হবে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। চলবে ১৬ মে পর্যন্ত।

এই প্রদর্শনীটি ব্রিটিশ কাউন্সিলের ‘আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ’ প্রকল্পের অংশ, যা সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উদীয়মান এবং ইতিমধ্যে কর্মরত ভিজ্যুয়াল আর্ট কিউরেটরদের জন্য একটি আন্তঃসংস্কৃতিক পেশাগত উন্নয়ন ও প্রদর্শনী প্রোগ্রাম।

প্রদর্শনীটির প্রথম অধ্যায় চলবে ২৫ এপ্রিল হতে ৭ মে পর্যন্ত। প্রদর্শনীর এই অধ্যায়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক প্রেক্ষাপটে সংবেদনশীল পরিবেশের অন্বেষণ করা হয়েছে, যেখানে যত্নকে একটি নিরাময়প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই অধ্যায়ে সাতজন বাংলাদেশি শিল্পী, চারজন আন্তর্জাতিক শিল্পী এবং চারজন বাংলাদেশি শিল্প শিক্ষার্থীর কাজ প্রদর্শিত হবে। এছাড়া ব্রিটিশ কাউন্সিল কালেকশন থেকে নেয়া শিল্পকর্মও অন্তর্ভুক্ত রয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন খ্যাতিমান শিল্পী ঢালী আল মামুন ও দিলারা বেগম জলি (বাংলাদেশ), এবং স্টিফেন ফোর্বস, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, আফরাহ শফিক (ভারত), সিল ফ্লয়ার (যুক্তরাজ্য), হেতেন পাটেল (যুক্তরাজ্য), হং-কাই ওয়াং (তাইওয়ান), নাঈম মোহাইমেন (বাংলাদেশ), ঋতু সাত্তার (বাংলাদেশ), শরদ দাস (বাংলাদেশ), সোহরাব জাহান (বাংলাদেশ), শৌণক দাশ (বাংলাদেশ/নেদারল্যান্ডস), সুজান ফিলিপ্স (যুক্তরাজ্য), ইয়াসমিন জাহান নূপুর (বাংলাদেশ), জিহান করিম (বাংলাদেশ)। এদের মাঝে সিল ফ্লয়ার, হেতেন পাটেল, এবং সুজান ফিলিপ্স-এর শিল্পকর্ম ব্রিটিশ কাউন্সিল কালেকশন হতে সংগৃহীত এবং প্রদর্শিত হবে।

প্রদর্শনীটির দ্বিতীয় অধ্যায় চলবে আগামী ৯ মে হতে ১৬ মে পর্যন্ত। প্রদর্শনীর এই পর্যায়ে শিল্পী-শিক্ষক সোহরাব জাহান ও জিহান করিম পরিচালিত এক্সপেরিমেন্টাল কর্মশালার ফলাফল উপস্থাপিত হবে। মাধ্যম হিসেবে ‘মুভিং ইমেজ’-কে শিল্পচর্চার কেন্দ্রে রেখে আয়োজিত এই প্রদর্শনীটিতে চলমান চিত্র, ইন্টার‍্যাক্টিভ শিল্পমাধ্যম এবং বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন থাকবে।

Reneta

কর্মশালার অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, আবিদ হাসান (বাংলাদেশ), আরশাদুল হক (বাংলাদেশ), নাজনীন আহমেদ (বাংলাদেশ), এবং সাদিয়া আফরোজ (বাংলাদেশ) কিউরেটর কেহকাশা সাবাহ বলেন, ‘হোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন’ একটি সম্ভাবনাময় অন্বেষণমূলক প্রকল্প— যা দেহ ও মনের আন্তঃসম্পর্ক সংযোগে সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটে যত্নের অবহেলিত অধ্যায়গুলি অন্বেষণ এবং আলোচনা করতে আগ্রহী । যত্ন শুধুমাত্র একটি মানসিক বিষয় নয় বরং দৈনন্দিন চর্চা এবং অংশগ্রহণের মাধ্যমে যত্ন একটি সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশ হয়ে উঠতে পারে। এই শিরোনামটি নেয়া হয়েছে মিলার উইলিয়ামস-এর কবিতা ‘Compassion’ থেকে, যা মানবজীবনের দুর্বলতাকে সহমর্মিতার চোখে দেখার আহ্বান জানায়।

স্টিফেন ফর্বস, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল বিভিন্ন যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় শিল্পীদের সমর্থন যোগাতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আমরা কেহকাশা সাবাহ এবং তাঁর প্রদশনীকে “আর্ট এক্সচেঞ্জঃ মুভিং ইমেজ” কিউরেটোরিয়াল ফেলোশিপের মাধ্যমে সমর্থন করতে পেরে খুবই আনন্দিত। এই সমসাময়িক এবং চিন্তাজাগানিয়া প্রদশনীটি শুধুমাত্র শিল্পী কেহকাশা’র সামাজিক দায়বদ্ধতাই তুলে ধরেনি, সেইসাথে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে। কেবল শিল্পপ্রেমীদের নয়, আমি সকলকে এই অসাধারণ প্রদর্শনীটি উপভোগ করবার আন্তরিক আমন্ত্রণ জানাছি।’

প্রদর্শনীটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://kehkasha.name/index.php

Jui  Banner Campaign
ট্যাগ: প্রদর্শনীব্রিটিশ কাউন্সিলহোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT